বিশ্বকাপের মূল পর্বে কি জায়গা নিশ্চিত করতে পারবে আফগানিস্তান?

আফগানিস্তানের সামনে এখন এক জয় দূরে দাঁড়িয়ে আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিতলেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলবে আফগানিস্তান। ফলে আজ বেলফাস্টে শুরু হতে যাওয়া ম্যাচটিতে দুই দলের জন্যই রয়েছে আলাদা গুরুত্ব। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯২ রানের জয় পেয়েছে আফগানিস্তান। ফলে সিরিজে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে হারের পর আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। তবে বিশ্বকাপের সমীকরণ থেকে ছিটকে গেলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর তাগিদ রয়েছে আয়ারল্যান্ডের। গত এক দশকে আফগানিস্তানের বিপক্ষে তাদের রেকর্ড খুব একটা সন্তোষজনক নয়। চলমান সিরিজে আরেকটি পরাজয় সেই হতাশাজনক ধারাকে আরও দীর্ঘ করবে। পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া আইরিশ দলের জন্য তাই বাকি ম্যাচগুলো নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগও। অন্যদিকে, আফগানিস্তানের লক্ষ্য শুধু বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা নয়। বড় টুর্নামেন্টের আগে নিজেদের একাদশ ও কৌশলও ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে সিরিজটিকে কাজে

বিশ্বকাপের মূল পর্বে কি জায়গা নিশ্চিত করতে পারবে আফগানিস্তান?

আফগানিস্তানের সামনে এখন এক জয় দূরে দাঁড়িয়ে আছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিতলেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলবে আফগানিস্তান। ফলে আজ বেলফাস্টে শুরু হতে যাওয়া ম্যাচটিতে দুই দলের জন্যই রয়েছে আলাদা গুরুত্ব।

সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯২ রানের জয় পেয়েছে আফগানিস্তান। ফলে সিরিজে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে হারের পর আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।

তবে বিশ্বকাপের সমীকরণ থেকে ছিটকে গেলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর তাগিদ রয়েছে আয়ারল্যান্ডের। গত এক দশকে আফগানিস্তানের বিপক্ষে তাদের রেকর্ড খুব একটা সন্তোষজনক নয়। চলমান সিরিজে আরেকটি পরাজয় সেই হতাশাজনক ধারাকে আরও দীর্ঘ করবে। পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া আইরিশ দলের জন্য তাই বাকি ম্যাচগুলো নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগও।

অন্যদিকে, আফগানিস্তানের লক্ষ্য শুধু বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা নয়। বড় টুর্নামেন্টের আগে নিজেদের একাদশ ও কৌশলও ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবে সিরিজটিকে কাজে লাগাতে চাইবে তারা। ব্যাটিং-বোলিংয়ের সমন্বয়, খেলোয়াড়দের ফর্ম এবং সম্ভাব্য কম্বিনেশন পরীক্ষা করার জন্য ম্যাচগুলো গুরুত্বপূর্ণ।

পাঁচ ম্যাচের সিরিজটি ৫ থেকে ১৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। পরের দুই ওয়ানডে ১২ এবং ১৫ আগস্ট।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow