বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?
স্পেনের বিশ্বকাপ জয়ের পর শিরোপা উদযাপনে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন লামিনে ইয়ামাল। তবে সেই আনন্দঘন মুহূর্তে সবার নজর কাড়ে তার কোলে থাকা ছোট্ট এক শিশু। তিন বছর বয়সী ভাই কিয়েনকে জড়িয়ে ধরা ইয়ামালের ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পুরো বিশ্বকাপজুড়েই গ্যালারিতে উপস্থিত এই শিশুটি নিজের অভিব্যক্তি আর সরলতায় হয়ে ওঠে ভক্তদের অন্যতম আকর্ষণ।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া এবং ছোট ভাই কিয়েনকে নিয়ে মাঠেই আনন্দ ভাগাভাগি করেন ১৯ বছর বয়সী ইয়ামাল। পরিবারের সঙ্গে তোলা সেই ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুধু ফাইনাল নয়, পুরো বিশ্বকাপজুড়েই গ্যালারিতে কিয়েনের উপস্থিতি ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। কখনও উচ্ছ্বাস, কখনও বিস্ময়, আবার কখনও বড় ভাইয়ের খেলা দেখে আবেগঘন প্রতিক্রিয়া- সব মিলিয়ে ছোট্ট এই শিশুটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
ম্যাচ শেষে মাঠ থেকে স্টেডিয়ামের বড় পর্দায় নিজের ভাইকে খুঁজে দেখার চেষ্টাও করেছেন ইয়ামাল। কিয়েনকে দেখতে পেয়ে হাত নাড়ানোর সেই আবেগঘন মুহূর্তগুলোও ভক্তদের মন জয়
স্পেনের বিশ্বকাপ জয়ের পর শিরোপা উদযাপনে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন লামিনে ইয়ামাল। তবে সেই আনন্দঘন মুহূর্তে সবার নজর কাড়ে তার কোলে থাকা ছোট্ট এক শিশু। তিন বছর বয়সী ভাই কিয়েনকে জড়িয়ে ধরা ইয়ামালের ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পুরো বিশ্বকাপজুড়েই গ্যালারিতে উপস্থিত এই শিশুটি নিজের অভিব্যক্তি আর সরলতায় হয়ে ওঠে ভক্তদের অন্যতম আকর্ষণ।
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া এবং ছোট ভাই কিয়েনকে নিয়ে মাঠেই আনন্দ ভাগাভাগি করেন ১৯ বছর বয়সী ইয়ামাল। পরিবারের সঙ্গে তোলা সেই ছবি ও ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুধু ফাইনাল নয়, পুরো বিশ্বকাপজুড়েই গ্যালারিতে কিয়েনের উপস্থিতি ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। কখনও উচ্ছ্বাস, কখনও বিস্ময়, আবার কখনও বড় ভাইয়ের খেলা দেখে আবেগঘন প্রতিক্রিয়া- সব মিলিয়ে ছোট্ট এই শিশুটি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
ম্যাচ শেষে মাঠ থেকে স্টেডিয়ামের বড় পর্দায় নিজের ভাইকে খুঁজে দেখার চেষ্টাও করেছেন ইয়ামাল। কিয়েনকে দেখতে পেয়ে হাত নাড়ানোর সেই আবেগঘন মুহূর্তগুলোও ভক্তদের মন জয় করে।
ইয়ামালের মা শেইলা এবানা নিয়মিত সামাজিক মাধ্যমে ছেলে কিয়েনের ছবি ও ভিডিও শেয়ার করতেন। সেগুলো দ্রুত ভাইরাল হয় এবং অল্প সময়ের মধ্যেই কিয়েন বিশ্বকাপের অন্যতম পরিচিত শিশু মুখে পরিণত হয়।
বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগাভাগি করতে মাঠে উপস্থিত ছিলেন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়াও। চলতি বছরের মে মাসে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এই জুটি।
ফ্যাশন ও বিউটি ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ইনেস বিশ্বকাপজুড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। জমকালো পোশাকের পরিবর্তে সহজ-সরল ও স্বাভাবিক সাজে হাজির হওয়ায় সমর্থকদের প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে স্পেনকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন লামিনে ইয়ামাল। তবে মাঠের বাইরের গল্পে তার ছোট ভাই কিয়েনও কম জনপ্রিয় ছিলেন না; বরং নিজের নিষ্পাপ উপস্থিতি দিয়ে কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করে নেয় ছোট্ট এই শিশুটি।