বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘোষণার পর বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে তেলের সরবরাহ স্বাভাবিক হতে দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প বলেন, ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ সামরিক হামলার চেয়ে বেশি কার্যকর। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে এই অবরোধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া হতে পারে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ইরান দাবি করেছে, কোনো সমঝোতার আগে তাদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে। এদিকে রাশিয়ার প্রেস

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই ঘোষণার পর বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় ব্রেন্ট ক্রুড তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা ক্ষীণ হওয়ায় বাজারে উদ্বেগ বেড়েছে। এর ফলে তেলের সরবরাহ স্বাভাবিক হতে দেরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প বলেন, ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ সামরিক হামলার চেয়ে বেশি কার্যকর। তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে এই অবরোধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া হতে পারে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, বৈশ্বিক তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমাতে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। ইরান দাবি করেছে, কোনো সমঝোতার আগে তাদের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, তবে এর গুরুতর পরিণতি হতে পারে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow