বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশ্বিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে টানা পাঁচ সপ্তাহের ঊর্ধ্বগতির পর এবার সাপ্তাহিক ভিত্তিতে প্রথমবারের মতো দরপতনের দিকে রয়েছে মূল্যবান এই ধাতু। ইরান যুদ্ধকে ঘিরে অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতির উদ্বেগ বাজারে চাপ তৈরি করছে। খবর রয়টার্সের।
স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭০৪.৬৩ ডলারে দাঁড়ায়। সেশন চলাকালে দাম ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়েও নেমেছিল। এ সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২.৫ শতাংশ কমেছে।
অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে ৪,৭২১.১০ ডলারে লেনদেন হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও মুদ্রাস্ফীতির চাপ বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে রেখেছে, যার প্রভাব পড়ছে স্বর্ণবাজারে।