বিশ্ববাজারে স্বর্ণের দাম আজ বাড়লো নাকি কমলো

মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক সমঝোতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল ছিল। তবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। খবর রয়টার্সের।  যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার  দুপুর ১টা ৪০ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪,৭৬১.৭৯ ডলারে স্থির ছিল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৬ শতাংশ কমে ৪,৭৮৭.৪০ ডলারে লেনদেন শেষ করেছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দুর্বলতা সাধারণত স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করে, কারণ এতে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার স্থায়িত্ব এবং এর সুদের হারের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

বিশ্ববাজারে স্বর্ণের দাম আজ বাড়লো নাকি কমলো

মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক সমঝোতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল ছিল। তবে সপ্তাহজুড়ে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। খবর রয়টার্সের। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার  দুপুর ১টা ৪০ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪,৭৬১.৭৯ ডলারে স্থির ছিল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, মার্কিন স্বর্ণ ফিউচার্স ০.৬ শতাংশ কমে ৪,৭৮৭.৪০ ডলারে লেনদেন শেষ করেছে।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দুর্বলতা সাধারণত স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করে, কারণ এতে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার স্থায়িত্ব এবং এর সুদের হারের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow