বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলপ্রাণী দেখলেন মোদী
সিশেলস সফরে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থলপ্রাণী জোনাথনকে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি সিশেলসের জাতীয় বোটানিক্যাল গার্ডেনে একটি গাছও রোপণ করেন। ভারত ও সিশেলসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দেশটির জাতীয় দিবসের সম্মানিত অতিথি হিসেবে সিশেলস সফর করছেন মোদী। সফরকালে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন। কে এই জোনাথন? ‘জোনাথন’ একটি সিশেলস জায়ান্ট কচ্ছপ, যার জন্ম ১৮৩২ সালে বলে ধারণা করা হয়। সে হিসেবে তার বয়স প্রায় ১৯৪ বছর। গিনেস ওয়ালর্ড রেকর্ড এটিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থলপ্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রায় দুই শতাব্দী ধরে বেঁচে থাকা জোনাথন বিশ্বের নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সময়ের পরিবর্তনের সঙ্গে বহু প্রজন্মকে দেখেছে এই কচ্ছপ। অত্যন্ত বেশি বয়স হলেও জোনাথনের শারীরিক অবস্থা এখনো ভালো। যদিও ছানিপড়ার কারণে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়েছে এবং ঘ্রাণশক্তিও কমে গেছে, তবুও সে এখনো সচল। সিশেলসের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হিসেবেও পরিচিত জোনাথন। বিজ্ঞানীদের কাছেও এটি বিশেষ আগ্রহের বিষয়। দীর্ঘায়ু ও বার্ধক্য নিয়ে গবেষণা
সিশেলস সফরে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থলপ্রাণী জোনাথনকে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি সিশেলসের জাতীয় বোটানিক্যাল গার্ডেনে একটি গাছও রোপণ করেন।
ভারত ও সিশেলসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দেশটির জাতীয় দিবসের সম্মানিত অতিথি হিসেবে সিশেলস সফর করছেন মোদী। সফরকালে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।
কে এই জোনাথন?
‘জোনাথন’ একটি সিশেলস জায়ান্ট কচ্ছপ, যার জন্ম ১৮৩২ সালে বলে ধারণা করা হয়। সে হিসেবে তার বয়স প্রায় ১৯৪ বছর। গিনেস ওয়ালর্ড রেকর্ড এটিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থলপ্রাণী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রায় দুই শতাব্দী ধরে বেঁচে থাকা জোনাথন বিশ্বের নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। সময়ের পরিবর্তনের সঙ্গে বহু প্রজন্মকে দেখেছে এই কচ্ছপ।
অত্যন্ত বেশি বয়স হলেও জোনাথনের শারীরিক অবস্থা এখনো ভালো। যদিও ছানিপড়ার কারণে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়েছে এবং ঘ্রাণশক্তিও কমে গেছে, তবুও সে এখনো সচল। সিশেলসের অন্যতম জনপ্রিয় আকর্ষণ হিসেবেও পরিচিত জোনাথন।
বিজ্ঞানীদের কাছেও এটি বিশেষ আগ্রহের বিষয়। দীর্ঘায়ু ও বার্ধক্য নিয়ে গবেষণায় জোনাথনকে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
মোদীর সফরের গুরুত্বপূর্ণ অংশ
সিশেলস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সফর প্রধানমন্ত্রী মোদীর এ সফরের অন্যতম উল্লেখযোগ্য কর্মসূচি। জোনাথনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তিনি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বার্তা দিতে একটি গাছ রোপণ করেন।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে ভারত ও সিশেলসের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, ব্লু ইকোনমি, জলবায়ু সহনশীলতা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।
সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সফর
ভারত-সিশেলস কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালে মোদীর এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি কৌশলগত, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে একাধিক বৈঠক করবেন বলে জানা গেছে।
সূত্র; এনডিটিভি
এমএসএম
What's Your Reaction?