বিশ্রাম নিতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের

লক্ষ্মীপুরে ইটভাটার একটি ঘরের পাশে বিশ্রাম নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার ‘আকবর কোম্পানি’ নামক একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুবলে (৩০) ও আলাউদ্দিন (৩৫)। রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের সেলিমের পুত্র। নিহত অন্যজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  মো. আলাউদ্দিন নামে ইটভাটার এক শ্রমিক জানান, দুজনই ইট ভাটার লোড-আনলোডের কাজ করছিলেন। কাজের ফাঁকে ভাটার একপাশে থাকা টিনের ঘরে বিশ্রাম নিতে যান। এসময় ওই ঘরে শর্ট সার্কিট হয়ে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দোলন আক্তার বলেন, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠ

বিশ্রাম নিতে গিয়ে প্রাণ গেল দুই শ্রমিকের
লক্ষ্মীপুরে ইটভাটার একটি ঘরের পাশে বিশ্রাম নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টা এলাকার ‘আকবর কোম্পানি’ নামক একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুবলে (৩০) ও আলাউদ্দিন (৩৫)। রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভতী গ্রামের সেলিমের পুত্র। নিহত অন্যজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  মো. আলাউদ্দিন নামে ইটভাটার এক শ্রমিক জানান, দুজনই ইট ভাটার লোড-আনলোডের কাজ করছিলেন। কাজের ফাঁকে ভাটার একপাশে থাকা টিনের ঘরে বিশ্রাম নিতে যান। এসময় ওই ঘরে শর্ট সার্কিট হয়ে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হন। শ্রমিকরা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার দোলন আক্তার বলেন, দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ জেলা সদর মর্গে পাঠানো হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow