বিষখালি-বলেশ্বর মোহনায় রহস্যময় ইলেকট্রনিক যন্ত্র, এলাকায় আতঙ্ক

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি ও বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় ইলেকট্রনিক যন্ত্র ধরা পড়েছে। এ ঘটনায় জেলেদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।জানা গেছে, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে মিরাজ মিয়া গত রাতে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে জাল তোলার সময় মাছের পরিবর্তে একটি অদ্ভুত আকৃতির যন্ত্র জালে উঠে আসে। যন্ত্রটির গঠন ও আকৃতি দেখে স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো ইলেকট্রনিক ডিভাইস, সমুদ্র গবেষণার যন্ত্র কিংবা অন্য কোনো বিশেষ প্রযুক্তিগত সরঞ্জাম হতে পারে।তবে যন্ত্রটির প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ এটিকে ক্ষেপণাস্ত্রের অংশ বা বিদেশি কোনো প্রযুক্তিগত সরঞ্জাম বলেও ধারণা করছেন। এ কারণে জেলে ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি ইতোমধ্যে পাথরঘাটা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যন্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর প্রকৃত পরিচয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বিষখালি-বলেশ্বর মোহনায় রহস্যময় ইলেকট্রনিক যন্ত্র, এলাকায় আতঙ্ক

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি ও বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় ইলেকট্রনিক যন্ত্র ধরা পড়েছে। এ ঘটনায় জেলেদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

জানা গেছে, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জেলে মিরাজ মিয়া গত রাতে ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে জাল তোলার সময় মাছের পরিবর্তে একটি অদ্ভুত আকৃতির যন্ত্র জালে উঠে আসে। যন্ত্রটির গঠন ও আকৃতি দেখে স্থানীয়রা ধারণা করছেন, এটি কোনো ইলেকট্রনিক ডিভাইস, সমুদ্র গবেষণার যন্ত্র কিংবা অন্য কোনো বিশেষ প্রযুক্তিগত সরঞ্জাম হতে পারে।

তবে যন্ত্রটির প্রকৃত পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ এটিকে ক্ষেপণাস্ত্রের অংশ বা বিদেশি কোনো প্রযুক্তিগত সরঞ্জাম বলেও ধারণা করছেন। এ কারণে জেলে ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি ইতোমধ্যে পাথরঘাটা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যন্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর প্রকৃত পরিচয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow