বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক আরাফাত হোসেন (২৫) শুভপুর ইউনিয়নের জয়পুর বাজারের একটি ডেকোরেটর দোকানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তর মন্দিয়া গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ করছিলেন আরাফাত। কাজের সময় অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন। আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক আরাফাত হোসেন (২৫) শুভপুর ইউনিয়নের জয়পুর বাজারের একটি ডেকোরেটর দোকানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উত্তর মন্দিয়া গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ করছিলেন আরাফাত। কাজের সময় অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow