বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হক নুরু (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ-এর ছোট ভাই। রোববার (২২ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আব্দুল হক নুরু মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ-এর প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৩ মার্চ) সকালে তার মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জে নেওয়া হবে।  বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক নুরু আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হক নুরু (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ-এর ছোট ভাই।

রোববার (২২ মার্চ) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আব্দুল হক নুরু মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ-এর প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৩ মার্চ) সকালে তার মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জে নেওয়া হবে।  বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠামইন থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow