বৃষ্টি-উজানের ঢলে আবারো বাড়ছে তিস্তার পানি

টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফের ফুঁসে উঠেছে তিস্তা নদী। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর তিস্তা ডালিয়া পয়েন্টের বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষা মৌসুমে এ নিয়ে সপ্তমবারের মতো তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। পানির চাপ বাড়ায় দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ডালিয়া পয়েন্টের ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এরইমধ্যে তিস্তার নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এছাড়া তিস্তার পানি বেড়ে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। সর্বশেষ ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তাপাড়ের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে রাতে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরুল হক/এফএ/এএসএম

বৃষ্টি-উজানের ঢলে আবারো বাড়ছে তিস্তার পানি

টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে ফের ফুঁসে উঠেছে তিস্তা নদী। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর তিস্তা ডালিয়া পয়েন্টের বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষা মৌসুমে এ নিয়ে সপ্তমবারের মতো তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

পানির চাপ বাড়ায় দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ডালিয়া পয়েন্টের ৪৪টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এরইমধ্যে তিস্তার নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ।

এছাড়া তিস্তার পানি বেড়ে যাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, মঙ্গলবার রাত থেকে তিস্তার পানি বাড়তে থাকে। সর্বশেষ ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিস্তাপাড়ের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে রাতে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আমিরুল হক/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow