বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে দিনাজপুরেও। বৃহস্পতিবার (১১ জুন) রাতে উঠবে ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর পর্দা। এ উপলক্ষে দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা করেছে ব্রাজিল ভক্তরা। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় গোর-এ-শহীদ বড়দানের সামনে সিএন্ডবি মোড় থেকে শুরু হয় এই আনন্দ শোভাযাত্রা। সহস্রাধিক যুবকের অংশগ্রহণে এ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রুবেল ইসলাম জানান, অন্যান্য বারের মতো এবারও ব্রাজিল ভালো খেলবে ও বিশ্বকাপ জয় করবে। শোভাযাত্রায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠী সদস্য এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যাক ফুটবল ভক্ত অংশগ্রহণ করেন। এমদাদুল হক মিলন/এফএ/এমএস

বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকরা

বিশ্বকাপ উন্মাদনার ছোঁয়া লেগেছে দিনাজপুরেও। বৃহস্পতিবার (১১ জুন) রাতে উঠবে ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর পর্দা। এ উপলক্ষে দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রা করেছে ব্রাজিল ভক্তরা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় গোর-এ-শহীদ বড়দানের সামনে সিএন্ডবি মোড় থেকে শুরু হয় এই আনন্দ শোভাযাত্রা। সহস্রাধিক যুবকের অংশগ্রহণে এ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন।

বৃষ্টি উপেক্ষা করে আনন্দ শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকরা

ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রুবেল ইসলাম জানান, অন্যান্য বারের মতো এবারও ব্রাজিল ভালো খেলবে ও বিশ্বকাপ জয় করবে।

শোভাযাত্রায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠী সদস্য এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যাক ফুটবল ভক্ত অংশগ্রহণ করেন।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow