বৃষ্টি-বজ্রপাতের কবলে ঢাকা লিগ, ৬ ম্যাচের ৫টিই রিজার্ভ ডেতে

সকালে তীব্র গরম থাকলেও দুপুরের পর ঢাকার আকাশে নেমে আসে বৃষ্টি ও বজ্রপাত। বৈরী আবহাওয়ার প্রভাবে ব্যাহত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুক্রবারের খেলা। নির্ধারিত ছয় ম্যাচের মধ্যে পাঁচটিই শেষ পর্যন্ত গড়িয়েছে রিজার্ভ ডেতে। আগামীকাল (শনিবার) সেসব ম্যাচ আবার শুরু হবে যেখানে খেলা থেমেছিল। দিনের একমাত্র নিষ্পত্তি হওয়া ম্যাচে খেলাই হয়নি। পারিশ্রমিক ইস্যুতে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ম্যাচ বয়কট করে। এতে দলটি ওয়াকওভার দিলে না খেলেই পূর্ণ পয়েন্ট পেয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বাকি পাঁচটি ম্যাচের তিনটিতে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পর খেলা বন্ধ হয়, আর দুটি ম্যাচে প্রথম ইনিংসই শেষ করা সম্ভব হয়নি। বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করে ২৭৫ রানে অলআউট হয় রূপগঞ্জ। দলের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন ইরফান শুক্কুর। ৯৯ বলে ১১৯ রান করা এই ব্যাটার ঈদের আগের রাউন্ডেও খেলেছিলেন ১২৭ রানের ঝড়ো ইনিংস। এছাড়া মেহেদী হাসান মিরাজ করেন ৭২ রান। বৃষ্টির কারণে আবাহনী নির্ধারিত সময়ে রান তাড়ায় নামতে পারেনি। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে তাদের

বৃষ্টি-বজ্রপাতের কবলে ঢাকা লিগ, ৬ ম্যাচের ৫টিই রিজার্ভ ডেতে

সকালে তীব্র গরম থাকলেও দুপুরের পর ঢাকার আকাশে নেমে আসে বৃষ্টি ও বজ্রপাত। বৈরী আবহাওয়ার প্রভাবে ব্যাহত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুক্রবারের খেলা। নির্ধারিত ছয় ম্যাচের মধ্যে পাঁচটিই শেষ পর্যন্ত গড়িয়েছে রিজার্ভ ডেতে। আগামীকাল (শনিবার) সেসব ম্যাচ আবার শুরু হবে যেখানে খেলা থেমেছিল।

দিনের একমাত্র নিষ্পত্তি হওয়া ম্যাচে খেলাই হয়নি। পারিশ্রমিক ইস্যুতে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ম্যাচ বয়কট করে। এতে দলটি ওয়াকওভার দিলে না খেলেই পূর্ণ পয়েন্ট পেয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বাকি পাঁচটি ম্যাচের তিনটিতে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পর খেলা বন্ধ হয়, আর দুটি ম্যাচে প্রথম ইনিংসই শেষ করা সম্ভব হয়নি।

বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করে ২৭৫ রানে অলআউট হয় রূপগঞ্জ। দলের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন ইরফান শুক্কুর। ৯৯ বলে ১১৯ রান করা এই ব্যাটার ঈদের আগের রাউন্ডেও খেলেছিলেন ১২৭ রানের ঝড়ো ইনিংস। এছাড়া মেহেদী হাসান মিরাজ করেন ৭২ রান।

বৃষ্টির কারণে আবাহনী নির্ধারিত সময়ে রান তাড়ায় নামতে পারেনি। পরে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে তাদের লক্ষ্য নির্ধারণ করা হয় ২০ ওভারে ১৬৩ রান। জবাবে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান তোলে আবাহনী। এরপর আবার বৃষ্টি নামলে ম্যাচ স্থগিত করা হয়।

একইদিনে ইউল্যাব মাঠে ঢাকা লিওপার্ডসের বিপক্ষে ব্যাট করতে নেমে ২৭.৫ ওভারে ২ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে বসুন্ধরা স্ট্রাইকার্স। সাইফ হাসান ৫৪ ও নুরুল হাসান সোহান ৪০ রানে অপরাজিত ছিলেন। তবে বৃষ্টিতে এরপর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

আর বিকেএসপিতে এদিন রীতিমত তাণ্ডব চালিয়েছেন মোহামেডানের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। হৃদয় ৬৬ বলে অপরাজিত ১০১ এবং মুশফিক ৫৫ বলে করেন ১০০ রান। তাদের সেঞ্চুরিতে ৪২ ওভারে ৪ উইকেটে ৩৩৩ রান তোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এছাড়া ওপেনার এনামুল হক ৬২ ও মোহাম্মদ নাঈম শেখ ৫৩ রান করেন।

দ্বিতীয় ইনিংসে গাজী গ্রুপ বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ব্যাটিংয়ে নামতে পারেনি। পরে বৃষ্টি আইনে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪২ ওভারে ৩৩৫ রান। লক্ষ্য তাড়ায় ২ উইকেটে ৪১ রান তুলতেই আবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে চাপে পড়ে যায় সিটি ক্লাব। আগে ব্যাটিং করে গুলশান ২০১ রানে অলআউট হয়। অধিনায়ক শাহাদাত হোসেন সবুজ ৯০ রান করে রানআউট হন। পরে ডিএলএসে সিটির লক্ষ্য নির্ধারিত হয় ৪৬ ওভারে ২০৪ রান। কিন্তু ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তুলতে পারে মাত্র ৪২ রান। ফলে হার এড়াতে এখন অলৌকিক কিছুই করতে হবে তাদের।

ক্রিকেটার্স একাডেমি মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৭ ওভার। আগে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ১ উইকেটে ৭৫ রান তুলতেই বৃষ্টি ও আলোকস্বল্পতায় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।

ফলে পাঁচটি ম্যাচের ভাগ্যই এখন নির্ধারিত হবে রিজার্ভ ডেতে। শনিবার আবহাওয়া অনুকূলে থাকলে অসমাপ্ত লড়াইগুলোয় মিলবে চূড়ান্ত ফল।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow