বৃষ্টির পানি জমে কাজীপাড়ায় চলাচলে দুর্ভোগ

সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল রোদ। দুপুরের পর আবহাওয়া রূপ বদলাতে শুরু করে। বেলা আড়াইটা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় বজ্রপাত। রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টি শেষে রাজধানীর কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরের প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা যায়। কাজীপাড়ার প্রধান সংলগ্ন অলি গলিতে দেখা যায় জলাবদ্ধতা। প্রধান সড়কে জলজট থাকায় আগারগাঁও ও রোকেয়া সরণিতে তীব্র যানজট দেখা যায়। এ সড়কের দুই পাশে ড্রেনের সংস্কার কাজ চলমান থাকায় রাস্তা আরও সরু হয়ে পড়েছে। গোড়ালি পর্যন্ত পানি, কাদায় পথচারীদের ভোগান্তি বেড়ে যায়। সোমবার (১১ মে) বিকেলে কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরে এ চিত্র দেখা যায়। কাজীপাড়া এলাকায় দেখা যায় ড্রেন ও সড়কে জমা পানি একাকার। পথচারীরা চলছেন নোংরা পানি মাড়িয়ে। হাঁটু পানিতে চলছে যানবাহন। অফিসসহ নানা কাজে বের হওয়া নগরবাসী জলজটে পড়েন বিপাকে। পশ্চিম কাজীপাড়া টিএমএসএস গলিতে জলাবদ্ধতা দেখা যায়। গলি পারাপার হতে যাত্রীদের রিকশা ও ভ্যানে পারাপার করতে দেখা যায়। কাজীপাড়ার প্রধান সড়কের দুই পাশেও দেখা যায় জলাবদ্ধতা। চাকরিজীবী বাপ্পি তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, প্যান্ট

বৃষ্টির পানি জমে কাজীপাড়ায় চলাচলে দুর্ভোগ

সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল রোদ। দুপুরের পর আবহাওয়া রূপ বদলাতে শুরু করে। বেলা আড়াইটা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় বজ্রপাত। রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টি শেষে রাজধানীর কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরের প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা যায়।

কাজীপাড়ার প্রধান সংলগ্ন অলি গলিতে দেখা যায় জলাবদ্ধতা। প্রধান সড়কে জলজট থাকায় আগারগাঁও ও রোকেয়া সরণিতে তীব্র যানজট দেখা যায়। এ সড়কের দুই পাশে ড্রেনের সংস্কার কাজ চলমান থাকায় রাস্তা আরও সরু হয়ে পড়েছে। গোড়ালি পর্যন্ত পানি, কাদায় পথচারীদের ভোগান্তি বেড়ে যায়।

সোমবার (১১ মে) বিকেলে কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরে এ চিত্র দেখা যায়। কাজীপাড়া এলাকায় দেখা যায় ড্রেন ও সড়কে জমা পানি একাকার। পথচারীরা চলছেন নোংরা পানি মাড়িয়ে। হাঁটু পানিতে চলছে যানবাহন। অফিসসহ নানা কাজে বের হওয়া নগরবাসী জলজটে পড়েন বিপাকে।

পশ্চিম কাজীপাড়া টিএমএসএস গলিতে জলাবদ্ধতা দেখা যায়। গলি পারাপার হতে যাত্রীদের রিকশা ও ভ্যানে পারাপার করতে দেখা যায়। কাজীপাড়ার প্রধান সড়কের দুই পাশেও দেখা যায় জলাবদ্ধতা।

চাকরিজীবী বাপ্পি তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, প্যান্ট মুড়িয়ে নোংরা পানি মাড়িয়ে যেতে হবে বাসায় যেতে হবে।

jagonews24

কর্মস্থল থেকে বাসায় ফেরা পথচারীরা জানান, রিকশা চলার সময় দুই পাশ থেকে পানি ছিটে আসায় তিনি ভিজে যাচ্ছেন। এছাড়া প্রধান সড়কের ফুটপাতে পিচ্ছিল রয়েছে কাদা ও পানিতে। এই সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। বিষয়টি সুরাহা করা উচিত সিটি করপোরেশনের।

পোশাককর্মী জ্যোতি বলেন, বৃষ্টি যখন হচ্ছিল তখনই বুঝে গেছি ময়লা কাদা মাড়িয়ে বাসায় যেতে হবে। এটা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা।

এসএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow