বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের দ্বিতীয় দফা বৈঠক

দ্বিতীয় দফায় বৈঠকে বসছে  ইসরায়েল-লেবানন। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চলমান উত্তেজনা কমানো ও সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা করবেন তারা। সোমবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশ দুটি।   যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার দেশটির প্রতিনিধিত্ব করবেন। বৈঠকে লেবাননের প্রতিনিধিদলে কারা থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এর আগে ১৪ এপ্রিল তিন দশকেরও বেশি সময় পর সরাসরি কূটনৈতিক আলোচনায় বসে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।   বৈঠকে লেবাননের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। আর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর মাইকেল নিধাম এবং জাতিসংঘে মার্কিন দূত মাই

বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েল-লেবাননের দ্বিতীয় দফা বৈঠক

দ্বিতীয় দফায় বৈঠকে বসছে  ইসরায়েল-লেবানন। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওয়াশিংটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চলমান উত্তেজনা কমানো ও সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা করবেন তারা।

সোমবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে দেশ দুটি।  

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার দেশটির প্রতিনিধিত্ব করবেন। বৈঠকে লেবাননের প্রতিনিধিদলে কারা থাকবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এর আগে ১৪ এপ্রিল তিন দশকেরও বেশি সময় পর সরাসরি কূটনৈতিক আলোচনায় বসে লেবানন ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
 
বৈঠকে লেবাননের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। আর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর মাইকেল নিধাম এবং জাতিসংঘে মার্কিন দূত মাইক ওয়ালটজ।

এরপর ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সাম্প্রতিক অন্যান্য ঘোষণার মতো এটিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow