বৃহস্পতিবার দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরছেন। তার সঙ্গে একই দিনে দেশে ফিরবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাও।  মঙ্গলবার (২ জুন) রাতে বিষয়টি কালবেলাকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকালে দেশে ফিরে জাতিসংঘে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন। উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে যুক্তরাষ্ট্র থেকে তিনি দেশে ফিরছেন। তার সঙ্গে একই দিনে দেশে ফিরবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাও। 

মঙ্গলবার (২ জুন) রাতে বিষয়টি কালবেলাকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকালে দেশে ফিরে জাতিসংঘে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow