বেনাপোল বন্দর দিয়ে এলো ভারত থেকে কাঁচামরিচের প্রথম চালান

দেশে টানা অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালান দেশে পৌঁছেছে। সোমবার (০৩ আগস্ট) শরাতে ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচামরিচ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চালানটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। এ চালানের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ। আর পণ্য খালাসের কার্যক্রমে সহযোগিতা করে শিমু শিপিং লাইন্স নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচামরিচ নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তার মোট খরচ প্রায় ১৩৫ টাকা পড়েছে। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আমদানি বাড়লে বাজারে কাঁচামরিচের দাম কমে আসবে। তবে তিনি অভিযোগ করেন, ক

বেনাপোল বন্দর দিয়ে এলো ভারত থেকে কাঁচামরিচের প্রথম চালান

দেশে টানা অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালান দেশে পৌঁছেছে।

সোমবার (০৩ আগস্ট) শরাতে ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচামরিচ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চালানটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

এ চালানের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ। আর পণ্য খালাসের কার্যক্রমে সহযোগিতা করে শিমু শিপিং লাইন্স নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচামরিচ নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তার মোট খরচ প্রায় ১৩৫ টাকা পড়েছে। সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আমদানি বাড়লে বাজারে কাঁচামরিচের দাম কমে আসবে।

তবে তিনি অভিযোগ করেন, কাস্টমসে হয়রানি, পণ্য ছাড়করণে জটিলতা এবং অতিরিক্ত রাজস্ব পরিশোধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এতে অনেক আমদানিকারক লোকসানের মুখে পড়ছেন।

এদিকে বেনাপোলের কাঁচাবাজারে সোমবার প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের আশা, আগামী কয়েক দিনে আমদানি বৃদ্ধি পেলে বাজারে কাঁচামরিচের দাম আরও কমে আসবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow