বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে ৭ দিন বন্ধের পর সোমবার (১ জুন) থেকে বেনাপোল বন্দর সচল হয়েছে। তবে কাস্টমস ও বন্দরে লোকজনের উপস্থিতি ছিল কম। বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে আরও ২/৩ দিন লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউজের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এ বন্দর দিয়ে। আমদানিকারকরা এখনও ঢাকায় তাদের অফিস খোলেনি। তাই বন্দর থেকে পণ্য খালাসও তেমন হচ্ছে না। পুরোদমে কাজ শুরু হতে আরও ২/৩ দিন লাগবে বলে জানান তিনি। এদিকে ঈদের ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় ট্রাক জটের সৃষ্টি হয়েছে। বেনাপোল বন্দরে প্রবেশের অপ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির কারণে ৭ দিন বন্ধের পর সোমবার (১ জুন) থেকে বেনাপোল বন্দর সচল হয়েছে। তবে কাস্টমস ও বন্দরে লোকজনের উপস্থিতি ছিল কম। বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে আরও ২/৩ দিন লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সকাল থেকে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউজের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, দেশের ৭৫ ভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এ বন্দর দিয়ে। আমদানিকারকরা এখনও ঢাকায় তাদের অফিস খোলেনি। তাই বন্দর থেকে পণ্য খালাসও তেমন হচ্ছে না। পুরোদমে কাজ শুরু হতে আরও ২/৩ দিন লাগবে বলে জানান তিনি।

এদিকে ঈদের ছুটিতে ভারত ও বাংলাদেশের মধ্যে টানা ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ওপারের পেট্রাপোল বন্দর এলাকায় ট্রাক জটের সৃষ্টি হয়েছে। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্যবাহী ট্রাক বন্দর এলাকা, ট্রাক টার্মিনাল, পেট্রাপোল ও বনগাঁ পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে বলে ভারতের পেট্রাপোল বন্দরের ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ঈদের কারণে সাতদিন সরকারি ছুটি ছিল। এতে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাসও বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে।

জামাল হোসেন/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow