বেফাকের ফল প্রকাশ, ফজিলতে সেরা ১০ মাদ্রাসা

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ। বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন। ফজিলতে সেরা ১০ মাদ্রাসা এবারের ফজিলত মারহালার ফলাফলে মেধা তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানীর মিরপুর-১৪-তে অবস্থিত জামেউল উলূম মাদরাসা। এই মাদ্রাসার শিক্ষার্থী আবু ইউসুফ ৭৬৪ নম্বর পেয়ে বোর্ডে প্রথম হয়েছেন। ছাত্রীদের মধ্যে শীর্ষে রয়েছে মিরপুরের জামিয়া সাহবানিয়া দারুল উলূম (বানাত শাখা)। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুবাইতা বারীরা রহমান ৬৫৭ নম্বর পেয়ে বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন। ছাত্রদের মধ্যে শীর্ষ ১০ ম

বেফাকের ফল প্রকাশ, ফজিলতে সেরা ১০ মাদ্রাসা

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।

ফজিলতে সেরা ১০ মাদ্রাসা

এবারের ফজিলত মারহালার ফলাফলে মেধা তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানীর মিরপুর-১৪-তে অবস্থিত জামেউল উলূম মাদরাসা। এই মাদ্রাসার শিক্ষার্থী আবু ইউসুফ ৭৬৪ নম্বর পেয়ে বোর্ডে প্রথম হয়েছেন।

ছাত্রীদের মধ্যে শীর্ষে রয়েছে মিরপুরের জামিয়া সাহবানিয়া দারুল উলূম (বানাত শাখা)। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুবাইতা বারীরা রহমান ৬৫৭ নম্বর পেয়ে বোর্ডে প্রথম স্থান অর্জন করেছেন।

ছাত্রদের মধ্যে শীর্ষ ১০ মাদ্রাসা

১. জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪, ঢাকা (আবু ইউসুফ)।

২. জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ (আব্দুল্লাহ বিন ওমর)।

৩. জামিয়া মাহমূদীয়া মাদরাসা ও এতিমখানা, দেশীপাড়া, গাজীপুর (মো. আব্দুল্লাহ আল মাসউদ)।

৪. মাদ্রাসা বাইতুল উলূম, ঢালকানগর, ঢাকা (সানাউল্লাহ) এবং জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪ (মো. আ. আলিম)।

৫. ইমদাদুল উলূম রিশিদিয়া মাদ্রাসা, খানজাহান আলী, খুলনা (আবরার আবিদ)।

৬. জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা (মো. যোবায়ের আহমাদ) এবং জামিয়াতুস সুন্নাহ, শিবচর, মাদারীপুর (তাউফিকুর রহমান)।

৭. জামিয়াতুস সুন্নাহ, মাদারীপুর (মো. ইউসুপ আলী), জামেউল উলূম মাদরাসা, মিরপুর-১৪ (মুহাম্মদ মাহদী হাসান) এবং জামিআ রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মাদপুর (মো. আশরাফুল ইসলাম)। 

৮. জামিআ রাব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, নারায়ণগঞ্জ (রাকিবুল ইসলাম জয়)।

৯. মাদ্রাসা বাইতুল উলূম, ঢালকানগর, ঢাকা (মুহাম্মাদ মুআয খান)।

১০. জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা, মুহাম্মাদপুর (সাদ বিন মোয়াজ্জেম ও জুবায়ের আহমাদ) এবং জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম, দয়াপুর, কুমিল্লা (মো. মাহদী হাসান)।

ছাত্রীদের মধ্যে শীর্ষ ১০ মাদ্রাসা

১. জামিয়া সাহবানিয়া দারুল উলূম (বানাত শাখা), মিরপুর, ঢাকা (সুবাইতা বারীরা রহমান)।

২. জামিয়াতুত তাইয়্যিবাত, মুহাম্মাদপুর, ঢাকা (আসমা বিনতে আলম)।

৩. রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, জালকুড়ি, নারায়ণগঞ্জ (আমাতুল্লাহ নাজিফা)।

৪. জামিয়াতুত তাইয়্যিবাত, মুহাম্মাদপুর, ঢাকা (রুতবা মালিক)।

৫. রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা, জালকুড়ি, নারায়ণগঞ্জ (মুশফিকা শানীন)।

৬. মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা, গলগন্ডা, ময়মনসিংহ (মোছা. হাবিবা আক্তার)।

৭. মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা, কদমতলী, ঢাকা (মারইয়াম আক্তার)।

৮. জামিয়া দারুস সুফফা লিল বানাত, মুহাম্মাদপুর, ঢাকা (রুকাইয়া মারইয়াম) এবং মাহমুদিয়া মহিলা মাদরাসা, ডেমরা, ঢাকা (জান্নাতুল ফেরদাউস সানজিদা)।

৯. আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা, ঢাকা (নুসাইবা বিনতে সায়েম)।

১০. রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, রামপুরা, ঢাকা (মারইয়াম)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেফাকের নিজস্ব ওয়েবসাইটে ফলাফলের বিস্তারিত পাওয়া যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow