বেরোবিতে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তদন্ত কমিটি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটিতে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাসুদ রানাকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. আরিফ সিদ্দিকী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজউদ্দীন ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল আমিন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল-মাহবুব।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, একটি মহল বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি নিরপেক্ষভাবে কাজ করবে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যায়

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে দুই সংগঠন।
এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির জন্য পুলিশের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল ও নগরীর লালবাগ এলাকায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।