বেরোবির কাণ্ড: নিজেরাই নিজেদের নিয়োগপত্র বাছাই বোর্ডের সদস্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সিন্ডিকেটের শর্ত উপেক্ষা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং পছন্দের প্রার্থীদের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। চতুর্থ গ্রেডের পদে প্রকাশিত দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন), অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও অতিরিক্ত পরিচালক (সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার) পদে ১২ জানুয়ারি প্রকাশিত পূর্ব নির্ধারিত ও সিন্ডিকেট অনুমোদিত যোগ্যতার শর্ত পরিবর্তনের অভিযোগ পাওয়া গেছে।
What's Your Reaction?
