বেলারুশ যুদ্ধ চায় না কিন্তু প্রস্তুত হচ্ছে: লুকাশেঙ্কো

বেলারুশ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। বেলারুশের সশস্ত্র বাহিনীর একটি বড় পরিদর্শন প্যারেড শেষ হওয়ার পর এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের বার্তা সংস্থা বেল্টা নিউজ এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে। লুকাশেঙ্কো সভায় বলেন, বর্তমানকে আমরা কোনো বাস্তবিক শান্তির সময় বলতে পারি না। আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটিই কারণ যে আমরা সশস্ত্র বাহিনী গড়ে তুলেছি, তাদের বজায় রাখি এবং মানুষ আমাদের সমর্থন করার জন্য অর্থ প্রদান করছে। আমাদের সৈনিক, অফিসার এবং বাহিনী যুদ্ধের প্রকৃত অবস্থা জানে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ হঠাৎ অস্ত্রের মুখে আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমরা প্রতিক্রিয়া দেখাবো। এটাই আমাদের প্রস্তুতির কারণ। তিনি আরও বলেন, এই পরিদর্শন সম্পূর্ণ খোলাখুলি আকারে হয়েছে এবং এর ফলাফলকে কোনোভাবে আড়াল করা হয়নি। লুকাশেঙ্কো উল্লেখ করেন, যদিও এটি একটি নির্ধারিত পরিদর্শন ছিল তবে স্বাধীন বেলারুশের ইতিহাসে এত বড় পরিসরে এই আয়োজন এটিই প্রথম। আরও পড়ুন>> রাশিয়া, উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সম্পর্ক জোরদার করছে বেলারুশ দুদিনের সফরে উত্তর কোরিয়ায় বেলারুশ

বেলারুশ যুদ্ধ চায় না কিন্তু প্রস্তুত হচ্ছে: লুকাশেঙ্কো

বেলারুশ যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। বেলারুশের সশস্ত্র বাহিনীর একটি বড় পরিদর্শন প্যারেড শেষ হওয়ার পর এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের বার্তা সংস্থা বেল্টা নিউজ এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে।

লুকাশেঙ্কো সভায় বলেন, বর্তমানকে আমরা কোনো বাস্তবিক শান্তির সময় বলতে পারি না। আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটিই কারণ যে আমরা সশস্ত্র বাহিনী গড়ে তুলেছি, তাদের বজায় রাখি এবং মানুষ আমাদের সমর্থন করার জন্য অর্থ প্রদান করছে। আমাদের সৈনিক, অফিসার এবং বাহিনী যুদ্ধের প্রকৃত অবস্থা জানে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ হঠাৎ অস্ত্রের মুখে আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমরা প্রতিক্রিয়া দেখাবো। এটাই আমাদের প্রস্তুতির কারণ।

তিনি আরও বলেন, এই পরিদর্শন সম্পূর্ণ খোলাখুলি আকারে হয়েছে এবং এর ফলাফলকে কোনোভাবে আড়াল করা হয়নি। লুকাশেঙ্কো উল্লেখ করেন, যদিও এটি একটি নির্ধারিত পরিদর্শন ছিল তবে স্বাধীন বেলারুশের ইতিহাসে এত বড় পরিসরে এই আয়োজন এটিই প্রথম।

আরও পড়ুন>>

রাশিয়া, উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সম্পর্ক জোরদার করছে বেলারুশ

দুদিনের সফরে উত্তর কোরিয়ায় বেলারুশের লুকাশেঙ্কো

প্রেসিডেন্ট আরও বলেন, এর একমাত্র লক্ষ্য ছিল পুরোপুরি যুদ্ধ প্রস্তুত অবস্থায় থাকা ইউনিটগুলো যুদ্ধের পরিস্থিতিতে কিভাবে কাজ করবে তা দেখা। তিনি যোগ করেন,“এই ধরনের পরিদর্শন অর্থের অপচয়। আমাদের অতিরিক্ত তহবিল নেই।

এর আগে গত ২৫-২৬ মার্চ পিয়ংইয়ং সফর করেন লুকাশেঙ্কো। সেখানে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন–এর সঙ্গে বৈঠক করেন।

সে সফরে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে একটি স্নাইপার অ্যাসল্ট বন্দুক উপহার দেন লুকাশেঙ্কো। এরপর গতকাল রাশিয়া-উত্তর কোরিয়ার সঙ্গে ত্রিদেশীয় সম্পর্ক জোরদারের ঘোষণা দেওয়া হয়।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow