বেশি পানি থাকা ডাব চিনবেন যেভাবে
এই গরমে শরীর ঠান্ডা রাখা, ডিহাইড্রেশন দূর করা এবং প্রাকৃতিক এনার্জি পাওয়ার জন্য অনেকেই নিয়মিত ডাব পান করেন। কিন্তু ডাবের দাম এখন বেশ চড়া, আর অনেক সময় বড় সাইজের ডাব কিনেও আশানুরূপ পানি পাওয়া যায় না। ফলে অনেকেই বুঝতে না পেরে ঠকে যান। তাই ডাব কেনার সময় আসলে কিছু সহজ কৌশল জানলেই আপনি সহজেই বুঝতে পারবেন কোন ডাবে বেশি পানি আছে এবং কোনটি এড়িয়ে চলা উচিত। আকার নয়, ওজনই আসল অনেকেই মনে করেন বড় ডাবে বেশি পানি থাকে। কিন্তু বাস্তবে এটি ভুল ধারণা। ডাব কেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ওজন। যদি কোনো ডাব দেখতে বড় হলেও হাতে তুললে হালকা লাগে, তাহলে সেটি এড়িয়ে চলুন। কারণ হালকা ডাব মানে ভেতরের পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং শাঁস বেশি হয়ে গেছে। বরং এমন ডাব বেছে নিন যা আকারের তুলনায় একটু ভারী মনে হয়। ভারী ডাবেই সাধারণত বেশি পানি থাকে। রং দেখে সতর্ক হোন যদি ডাবের রং ধূসর বা বাদামি দাগযুক্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটি পুরোনো বা দীর্ঘদিন ধরে পড়ে আছে। এই ধরনের ডাবে সাধারণত পানির পরিমাণ কম থাকে এবং শাঁস বেশি হয়। সবচেয়ে ভালো ডাব হলো উজ্জ্বল সবুজ রঙের, যা দেখতে টাটকা ও সতেজ লাগে। তিনটি দাগই বলে দেয় ডাবের বয়স ড
এই গরমে শরীর ঠান্ডা রাখা, ডিহাইড্রেশন দূর করা এবং প্রাকৃতিক এনার্জি পাওয়ার জন্য অনেকেই নিয়মিত ডাব পান করেন। কিন্তু ডাবের দাম এখন বেশ চড়া, আর অনেক সময় বড় সাইজের ডাব কিনেও আশানুরূপ পানি পাওয়া যায় না। ফলে অনেকেই বুঝতে না পেরে ঠকে যান। তাই ডাব কেনার সময় আসলে কিছু সহজ কৌশল জানলেই আপনি সহজেই বুঝতে পারবেন কোন ডাবে বেশি পানি আছে এবং কোনটি এড়িয়ে চলা উচিত।
আকার নয়, ওজনই আসল
অনেকেই মনে করেন বড় ডাবে বেশি পানি থাকে। কিন্তু বাস্তবে এটি ভুল ধারণা। ডাব কেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর ওজন। যদি কোনো ডাব দেখতে বড় হলেও হাতে তুললে হালকা লাগে, তাহলে সেটি এড়িয়ে চলুন। কারণ হালকা ডাব মানে ভেতরের পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং শাঁস বেশি হয়ে গেছে। বরং এমন ডাব বেছে নিন যা আকারের তুলনায় একটু ভারী মনে হয়। ভারী ডাবেই সাধারণত বেশি পানি থাকে।
রং দেখে সতর্ক হোন
যদি ডাবের রং ধূসর বা বাদামি দাগযুক্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটি পুরোনো বা দীর্ঘদিন ধরে পড়ে আছে। এই ধরনের ডাবে সাধারণত পানির পরিমাণ কম থাকে এবং শাঁস বেশি হয়। সবচেয়ে ভালো ডাব হলো উজ্জ্বল সবুজ রঙের, যা দেখতে টাটকা ও সতেজ লাগে।
তিনটি দাগই বলে দেয় ডাবের বয়স
ডাবের মাথার অংশে সাধারণত তিনটি প্রাকৃতিক রেখা বা দাগ থাকে। এগুলো ভালোভাবে লক্ষ্য করুন। যদি এই দাগগুলো ভেতরের দিকে বসে যাওয়া বা ভোঁতা মনে হয়, তাহলে সেটি পুরোনো ডাব। এমন ডাবে পানি কম এবং স্বাদও তেমন ভালো হয় না। অন্যদিকে, টাটকা ডাবের দাগগুলো তুলনামূলকভাবে স্পষ্ট ও উঁচু থাকে।
ঝাঁকিয়ে শব্দ শুনে বুঝুন
ডাব কেনার সময় অনেকেই কানের কাছে নিয়ে ঝাঁকিয়ে দেখেন। এটি একটি কার্যকর পদ্ধতি। যদি ঝাঁকানোর সময় ভেতর থেকে জোরে ছপছপ বা শোঁ শোঁ শব্দ আসে, তাহলে বুঝবেন ভেতরে পানির জায়গা ফাঁকা আছে বা পানি কম। ভালো ডাব সাধারণত কোনো শব্দ করে না, কারণ এতে পানি প্রায় পুরো পূর্ণ থাকে এবং বাতাসের জায়গা থাকে না।
আকৃতি নির্বাচনেও কৌশল আছে
ডাবের আকৃতিও গুরুত্বপূর্ণ। সাধারণত ডিম্বাকৃতি বা সামান্য লম্বাটে ডাবে পানির পরিমাণ বেশি থাকে বলে ধরা হয়। অন্যদিকে পুরোপুরি গোলাকার ডাব অনেক সময় শাঁস বেশি এবং পানি কম হয়ে থাকে।
ভেজা বা ছিদ্রযুক্ত ডাব এড়িয়ে চলুন
ডাবের উপরের অংশ যদি ভেজা বা স্যাঁতসেঁতে লাগে, তাহলে সেটি না কেনাই ভালো। এটি নষ্ট হওয়ার ইঙ্গিত হতে পারে। এছাড়া মাথার কাছে কোনো ছিদ্র থাকলে বুঝতে হবে ডাবটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়ে যেতে পারে।
ডাব কেনা যত সহজ মনে হয়, ততটা সহজ নয়। তবে কয়েকটি ছোট কৌশল জানলে আপনি সহজেই ভালো মানের, বেশি পানি যুক্ত এবং টাটকা ডাব বেছে নিতে পারবেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, উইকিহাউ ও অন্যান্য
এসএকেওয়াই
What's Your Reaction?