বৈশাখী টিভিতে নতুন কমেডি ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’

দর্শকদের নির্মল বিনোদন দিতে নতুন কমেডি ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’ নিয়ে আসছে বৈশাখী টিভি। আগামী সপ্তাহ থেকে প্রতি শনিবার, রোববার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। ধারাবাহিকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্ণব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া, সজল মির্জাসহ আরও অনেকে। নাটকের কেন্দ্রীয় চরিত্র বাশার সাহেব। সফল ব্যবসায়ী হলেও নিজের উপার্জনের চেয়ে শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তির ওপরই তার প্রতিষ্ঠা। স্ত্রী জুলেখার ভয়ে তিনি সবসময় তটস্থ। পরিবারের ছোটখাটো বিষয় নিয়েই প্রায় প্রতিদিন লেগে থাকে ঝগড়া-বিবাদ। এই অশান্ত সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র গৃহকর্মী লাইজু। পরিবারের সবাই কোনো না কোনো সমস্যার সমাধানের জন্য তার ওপর নির্ভরশীল। বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির কারণে সে ধীরে ধীরে বাড়ির অবিচ্ছেদ্য সদস্য হয়ে ওঠে। সবকিছ

বৈশাখী টিভিতে নতুন কমেডি ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’

দর্শকদের নির্মল বিনোদন দিতে নতুন কমেডি ধারাবাহিক ‘গৃহযুদ্ধ’ নিয়ে আসছে বৈশাখী টিভি। আগামী সপ্তাহ থেকে প্রতি শনিবার, রোববার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।

ধারাবাহিকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, চিত্রলেখা গুহ, আরফান আহমেদ, শেলী আহসান, রকি খান, ফাতেমা-তুজ-জোহরা, সাব্বির অর্ণব, হায়দার আলী, জুলফিকার চঞ্চল, সীমান্ত আহমেদ, হানিফ পালোয়ান, জ্যোতি ইসলাম, অনন্যা ইসলাম, সুমাইয়া অর্পা, হিরা মনি, রিমু রোজা খন্দকার, টুহিন চৌধুরী, সান্তনা ইসলাম সোমা, মাফিয়া বিথি, মিমু সারিয়া, সজল মির্জাসহ আরও অনেকে।

নাটকের কেন্দ্রীয় চরিত্র বাশার সাহেব। সফল ব্যবসায়ী হলেও নিজের উপার্জনের চেয়ে শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তির ওপরই তার প্রতিষ্ঠা। স্ত্রী জুলেখার ভয়ে তিনি সবসময় তটস্থ। পরিবারের ছোটখাটো বিষয় নিয়েই প্রায় প্রতিদিন লেগে থাকে ঝগড়া-বিবাদ।

এই অশান্ত সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র গৃহকর্মী লাইজু। পরিবারের সবাই কোনো না কোনো সমস্যার সমাধানের জন্য তার ওপর নির্ভরশীল। বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির কারণে সে ধীরে ধীরে বাড়ির অবিচ্ছেদ্য সদস্য হয়ে ওঠে।

সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎ গ্রাম থেকে কুদ্দুস, তার মা জামেলা ও বোন রাবেয়া এসে হাজির হন। কুদ্দুস নিজেকে বাশার সাহেবের ছেলে এবং জামেলা নিজেকে তার স্ত্রী দাবি করে সম্পত্তিতে অংশ চান। আর এই দাবিকে ঘিরেই শুরু হয় একের পর এক ভুল বোঝাবুঝি, পারিবারিক দ্বন্দ্ব, ষড়যন্ত্র এবং হাস্যরসাত্মক সব ঘটনা। এর নামই ‘গৃহযুদ্ধ’।

পরিবারের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি ও হাস্যরসের সমন্বয়ে নির্মিত এই ধারাবাহিক দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দেবে বলে আশা নির্মাতাদের।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow