বৈশাখী ফোক লাইভে প্রথমবার দিনা মণ্ডল ও বাউল ফরহাদ

কণ্ঠশিল্পী দিনা মণ্ডল ও বাউল ফরহাদ । দুজনেই নিজেদের অবস্থান বেশ শ্রোতাপ্রিয়। ফোক গান দিয়ে মাতিয়ে রেখেছেন ভক্ত-শ্রোতাদের। আলাদা আলাদা ভাবে গান পরিবেশন করে আসলে এবার একসঙ্গে দুজনকে একই লাইভ অনুষ্ঠানে দেখা যাবে। আগামীকাল (১৫ মে) রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন এই দুই শিল্পী। এই প্রথমবার তারা বৈশাখী টেলিভিশনের এ আয়োজনে গান শোনাতে আসছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ। উপস্থাপনায় আইনুন পুতুল। প্রখ্যাত বাউল শফি মণ্ডলের শিষ্য দিনা মণ্ডল নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'গানের ক্যারিয়ার দীর্ঘ হলেও এই প্রথম বৈশাখী টিভির ফোক লাইভে অংশ নিতে পারছি ভেবে আমি দারুণ এক্সাইটেড। খুব ভালো লাগছে সঙ্গে আছেন বাউল ফরহাদ।'  বাউল ফরহাদ বলেন, '৭ বছর বয়স থেকেই বাউল গানের সঙ্গে আমার পথচলা। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পারফর্ম করে স্টেজ মাতানোর অভিজ্ঞতা রয়েছে আমার। এই প্রথম বৈশাখী টিভি আমাকে সুযোগ দেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সঙ্গে আছেন আরেক বাউল সাধক দিনা মণ্ডল। এই ভেবে ভালো লাগছে যে, দর্শক মাতাতে তার জুড়ি মেলা ভার।'    দিনা মণ্ডল ও বাউল ফরহাদ আরো বলেন, 'সৃষ্টিকর্

বৈশাখী ফোক লাইভে প্রথমবার দিনা মণ্ডল ও বাউল ফরহাদ

কণ্ঠশিল্পী দিনা মণ্ডল ও বাউল ফরহাদ । দুজনেই নিজেদের অবস্থান বেশ শ্রোতাপ্রিয়। ফোক গান দিয়ে মাতিয়ে রেখেছেন ভক্ত-শ্রোতাদের। আলাদা আলাদা ভাবে গান পরিবেশন করে আসলে এবার একসঙ্গে দুজনকে একই লাইভ অনুষ্ঠানে দেখা যাবে। আগামীকাল (১৫ মে) রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন এই দুই শিল্পী। এই প্রথমবার তারা বৈশাখী টেলিভিশনের এ আয়োজনে গান শোনাতে আসছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ। উপস্থাপনায় আইনুন পুতুল।

প্রখ্যাত বাউল শফি মণ্ডলের শিষ্য দিনা মণ্ডল নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'গানের ক্যারিয়ার দীর্ঘ হলেও এই প্রথম বৈশাখী টিভির ফোক লাইভে অংশ নিতে পারছি ভেবে আমি দারুণ এক্সাইটেড। খুব ভালো লাগছে সঙ্গে আছেন বাউল ফরহাদ।' 

বাউল ফরহাদ বলেন, '৭ বছর বয়স থেকেই বাউল গানের সঙ্গে আমার পথচলা। বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পারফর্ম করে স্টেজ মাতানোর অভিজ্ঞতা রয়েছে আমার। এই প্রথম বৈশাখী টিভি আমাকে সুযোগ দেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সঙ্গে আছেন আরেক বাউল সাধক দিনা মণ্ডল। এই ভেবে ভালো লাগছে যে, দর্শক মাতাতে তার জুড়ি মেলা ভার।' 
 
দিনা মণ্ডল ও বাউল ফরহাদ আরো বলেন, 'সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা এখনো তিনি আমাদের গাইবার শক্তি দিয়েছেন। দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক লাইভে। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। গানগুলো তাদের ভালো লাগলেই আমাদের পরম পাওয়া।'  
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow