বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার, ব্যয় ১১১ কোটি টাকা

চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দীকরণের জন্য ১ কোটি ৬০ লাখ পিস হেসিয়ান পাটের বস্তা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব বস্তা কিনতে ব্যয় হবে ১১১ কোটি ৬ লাখ ৪০০ টাকা। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তর উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩০ কেজি ধারণক্ষমতার হেসিয়ান পাটের বস্তা কেনার উদ্যোগ নেয়। এ জন্য দরপত্র আহ্বান করা হলে ৩৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ হাজার ১৫৩টি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩৪টি প্রতিষ্ঠানের ১ হাজার ১০৯টি দরপত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী, ২১টি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ৬০ লাখ পিস পাটের বস্তা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত প্রক্রিয়া শেষে এসব প্রতিষ্ঠান থেকেই বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিটি বস্তার গড় মূল্য পড়বে ৬৯ টাকা ৪১ পয়সা। সর

বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার, ব্যয় ১১১ কোটি টাকা

চলমান অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দীকরণের জন্য ১ কোটি ৬০ লাখ পিস হেসিয়ান পাটের বস্তা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব বস্তা কিনতে ব্যয় হবে ১১১ কোটি ৬ লাখ ৪০০ টাকা।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তর উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩০ কেজি ধারণক্ষমতার হেসিয়ান পাটের বস্তা কেনার উদ্যোগ নেয়। এ জন্য দরপত্র আহ্বান করা হলে ৩৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ হাজার ১৫৩টি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩৪টি প্রতিষ্ঠানের ১ হাজার ১০৯টি দরপত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী, ২১টি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ১ কোটি ৬০ লাখ পিস পাটের বস্তা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত প্রক্রিয়া শেষে এসব প্রতিষ্ঠান থেকেই বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রতিটি বস্তার গড় মূল্য পড়বে ৬৯ টাকা ৪১ পয়সা। সরকারি অর্থায়নে এ বস্তা কেনা হবে এবং চলমান বোরো সংগ্রহ কার্যক্রমে খাদ্যশস্যের বস্তাবন্দীকরণে এগুলো ব্যবহার করা হবে।

এমএএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow