বোয়ালখালীতে গ্রামপুলিশ সদস্যকে মারধর, মাথা ফাটানোর অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালীতে টিটু চক্রবর্তী (৩১) নামে এক গ্রামপুলিশ সদস্যকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৮ জুলাই) অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। আহত টিটু চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুলিন অধিকারীর বাড়ির উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গ্রামপুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত। আরও পড়ুন গ্রামপুলিশে নিয়োগ পরীক্ষা / জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ টিটু চক্রবর্তী জানান, গত ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় পৌঁছালে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে আরও দুজন মিলে তাকে মারধর করলে তার মাথায় আঘাত লাগে। একপর্যায়ে তারা তার সাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘পোপাদিয়ায় গ্রামপুলিশের এক সদস্যকে মারধরের ঘটনায় একটি লিখ

বোয়ালখালীতে গ্রামপুলিশ সদস্যকে মারধর, মাথা ফাটানোর অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালীতে টিটু চক্রবর্তী (৩১) নামে এক গ্রামপুলিশ সদস্যকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১৮ জুলাই) অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

আহত টিটু চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুলিন অধিকারীর বাড়ির উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি পোপাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গ্রামপুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত।

টিটু চক্রবর্তী জানান, গত ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় পৌঁছালে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে আরও দুজন মিলে তাকে মারধর করলে তার মাথায় আঘাত লাগে। একপর্যায়ে তারা তার সাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘পোপাদিয়ায় গ্রামপুলিশের এক সদস্যকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এমডিআইএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow