বোয়ালখালীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. খোকন (৩০) নামে এক মাদককারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের সময় খোকনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আরও পড়ুন নেশার আগুনে পুড়ছে টাকা গ্রেফতার খোকন কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বোয়ালখালী এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মতিন ও এএসআই আবুল কালাম। তারা জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় খোকনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে গিয়ে তার কাছ থেকে আবারও ইয়াবা উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খোকনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নতুন করে মামলা করা হয়েছে। আগের মামলা
চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মো. খোকন (৩০) নামে এক মাদককারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) ভোরে পৌরসভার আরকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় খোকনের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নেশার আগুনে পুড়ছে টাকা
গ্রেফতার খোকন কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বোয়ালখালী এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মতিন ও এএসআই আবুল কালাম। তারা জানান, মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় খোকনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে গিয়ে তার কাছ থেকে আবারও ইয়াবা উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খোকনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নতুন করে মামলা করা হয়েছে। আগের মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি বলেন, গ্রেফতার আসামিকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?