ব্যক্তিগত-ব্যবসায়িক কাজ সহজ করবে মেটার নতুন এআই এজেন্ট
ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ সহজ করতে নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট তৈরি করছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস। এসব এজেন্ট ব্যবহারকারীদের দৈনন্দিন লক্ষ্য পূরণে সহায়তা করবে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্প্রতি মেটার প্রথম প্রান্তিকের আয়ের কনফারেন্স কলে জাকারবার্গ জানান, তাদের সুপারইন্টেলিজেন্স টিম এমন এআই এজেন্ট তৈরি করছে, যা ব্যবহারকারীর লক্ষ্য বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু মেটা এআই-কে একটি সহকারী হিসেবে তৈরি করা নয়, বরং এমন এজেন্ট তৈরি করা যা মানুষের লক্ষ্য বুঝে দিনরাত কাজ করে তা অর্জনে সাহায্য করবে।’ জাকারবার্গ জানান, নতুন এই প্রকল্পে ব্যক্তিগত ও ব্যবসায়িক-দুই ধরনের এআই এজেন্ট থাকবে। ব্যক্তিগত এজেন্ট ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন সহজ করবে, আর ব্যবসায়িক এজেন্ট উদ্যোক্তা ও কোম্পানিগুলোকে নতুন গ্রাহক খুঁজে পেতে ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে। তিনি আরও জানান, এসব এজেন্ট সম্প্রতি উন্মোচিত ‘মিউজ স্পার্ক’ মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, যা মেটা প্লাটফর্মসের নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবসের
ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ সহজ করতে নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট তৈরি করছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস। এসব এজেন্ট ব্যবহারকারীদের দৈনন্দিন লক্ষ্য পূরণে সহায়তা করবে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
সম্প্রতি মেটার প্রথম প্রান্তিকের আয়ের কনফারেন্স কলে জাকারবার্গ জানান, তাদের সুপারইন্টেলিজেন্স টিম এমন এআই এজেন্ট তৈরি করছে, যা ব্যবহারকারীর লক্ষ্য বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু মেটা এআই-কে একটি সহকারী হিসেবে তৈরি করা নয়, বরং এমন এজেন্ট তৈরি করা যা মানুষের লক্ষ্য বুঝে দিনরাত কাজ করে তা অর্জনে সাহায্য করবে।’
জাকারবার্গ জানান, নতুন এই প্রকল্পে ব্যক্তিগত ও ব্যবসায়িক-দুই ধরনের এআই এজেন্ট থাকবে। ব্যক্তিগত এজেন্ট ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন সহজ করবে, আর ব্যবসায়িক এজেন্ট উদ্যোক্তা ও কোম্পানিগুলোকে নতুন গ্রাহক খুঁজে পেতে ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে।
তিনি আরও জানান, এসব এজেন্ট সম্প্রতি উন্মোচিত ‘মিউজ স্পার্ক’ মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে, যা মেটা প্লাটফর্মসের নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবসের প্রথম বড় উদ্যোগ।
জাকারবার্গ বলেন, ‘বর্তমানে বাজারে থাকা কিছু এআই এজেন্ট যেমন ‘ওপেনক্ল’ সম্ভাবনা দেখালেও তা ব্যবহার করা জটিল এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট সহজ নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, আজকের অনেক এআই এজেন্ট এতটা জটিল যে আমি নিজেও এগুলো আমার পরিবারের সদস্যদের ব্যবহার করতে দিতে চাই না।’
নতুন উদ্যোগের লক্ষ্য হলো এমন একটি সহজ, ব্যবহারবান্ধব এবং সম্পূর্ণভাবে প্রস্তুত এআই ইকোসিস্টেম তৈরি করা, যা সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়ীরা সবাই সহজে ব্যবহার করতে পারবে।
তবে মেটা এখনো এই নতুন এআই এজেন্টগুলো বাজারে আনার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে এআই-চালিত ব্যক্তিগত সহকারী প্রযুক্তির বাজারে বড় পরিবর্তন আসতে পারে।
সূত্র: এনগ্যাজেট
- আরও পড়ুন
ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণ
মেটাকে সরকারের চিঠি, উসকানিমূলক কনটেন্ট সরানোর অনুরোধ
শাহজালাল/কেএসকে
What's Your Reaction?