ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরও বেড়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় সংখ্যাটি ৩০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন ৬০ জনের বেশি। রোববার (১২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। বিবিসির খবরে বলা হয়েছে, ওই রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বারের ভেতরে আটকে পড়া লোকজন আগুনে ঘেরা প্রধান দরজা দিয়ে প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে, মানুষকে দৌড়ে পালাতে এবং আতঙ্কে চিৎকার করতে দেখা গেছে। কয়েকজনকে আগুনে দগ্ধ হতেও দেখা যায়। ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরও বেড়েছে। মঙ্গলবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় সংখ্যাটি ৩০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন ৬০ জনের বেশি।
রোববার (১২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে।
বিবিসির খবরে বলা হয়েছে, ওই রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বারের ভেতরে আটকে পড়া লোকজন আগুনে ঘেরা প্রধান দরজা দিয়ে প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে, মানুষকে দৌড়ে পালাতে এবং আতঙ্কে চিৎকার করতে দেখা গেছে। কয়েকজনকে আগুনে দগ্ধ হতেও দেখা যায়।
ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে।
What's Your Reaction?