ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনী

শাড়ির সঙ্গে সাহসী ব্লাউজ আর একেবারে পরিমিত গয়নার মেলবন্ধনে নতুন ফেস্টিভ স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন মৌনী রায়। তার সাম্প্রতিক এই লুক ফ্যাশনপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। উৎসবের সাজে নতুন অনুপ্রেরণা খুঁজছেন যারা, তাদের জন্য এটি হতে পারে এক দৃষ্টিনন্দন উদাহরণ। ফ্যাশন দুনিয়ায় মৌনীর নাম এখন বেশ পরিচিত। পশ্চিমবঙ্গের এই বাঙালি অভিনেত্রী বলিউডেও নিজের জায়গা শক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি তার স্টাইলিং ও পোশাক নির্বাচনের বৈচিত্র্য বরাবরই নজর কেড়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন লুকে হাজির হয়ে ট্রেন্ড তৈরি করাটা যেন তার নিত্যদিনের অভ্যাস। এথনিক কিংবা ওয়েস্টার্ন দুই ধারার পোশাকেই সমান স্বাচ্ছন্দ্য তার। তবে শাড়িতে যেন তিনি অন্যরকম আবেদন নিয়ে ধরা দেন। সম্প্রতি এমনই এক মোহময় লুকে দেখা গেছে তাকে। হালকা পেস্তা-সবুজ আভাযুক্ত শিয়ার শাড়িটি ছিল সূক্ষ্ম সিকুইন কাজের জন্য আলাদা আকর্ষণীয়। নরম ও স্বচ্ছ কাপড়ের টেক্সচার পুরো সাজে এনেছে স্বপ্নিল আবেশ। এর সঙ্গে মিলেছে মিনিমাল অথচ ঝলমলে সোনালি বর্ডার, যা লুকে যোগ করেছে আভিজাত্যের স্পর্শ। এই সাজের মূল আকর্ষণ ছিল তার ব্যাকলেস ব্লাউজ। উজ্জ্বল ফুশিয়া রঙের ডিপ

ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনী

শাড়ির সঙ্গে সাহসী ব্লাউজ আর একেবারে পরিমিত গয়নার মেলবন্ধনে নতুন ফেস্টিভ স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন মৌনী রায়। তার সাম্প্রতিক এই লুক ফ্যাশনপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। উৎসবের সাজে নতুন অনুপ্রেরণা খুঁজছেন যারা, তাদের জন্য এটি হতে পারে এক দৃষ্টিনন্দন উদাহরণ।

ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনীফ্যাশন দুনিয়ায় মৌনীর নাম এখন বেশ পরিচিত। পশ্চিমবঙ্গের এই বাঙালি অভিনেত্রী বলিউডেও নিজের জায়গা শক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি তার স্টাইলিং ও পোশাক নির্বাচনের বৈচিত্র্য বরাবরই নজর কেড়ে নেয়। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন লুকে হাজির হয়ে ট্রেন্ড তৈরি করাটা যেন তার নিত্যদিনের অভ্যাস।

ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনীএথনিক কিংবা ওয়েস্টার্ন দুই ধারার পোশাকেই সমান স্বাচ্ছন্দ্য তার। তবে শাড়িতে যেন তিনি অন্যরকম আবেদন নিয়ে ধরা দেন। সম্প্রতি এমনই এক মোহময় লুকে দেখা গেছে তাকে। হালকা পেস্তা-সবুজ আভাযুক্ত শিয়ার শাড়িটি ছিল সূক্ষ্ম সিকুইন কাজের জন্য আলাদা আকর্ষণীয়।

ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনীনরম ও স্বচ্ছ কাপড়ের টেক্সচার পুরো সাজে এনেছে স্বপ্নিল আবেশ। এর সঙ্গে মিলেছে মিনিমাল অথচ ঝলমলে সোনালি বর্ডার, যা লুকে যোগ করেছে আভিজাত্যের স্পর্শ।

ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনীএই সাজের মূল আকর্ষণ ছিল তার ব্যাকলেস ব্লাউজ। উজ্জ্বল ফুশিয়া রঙের ডিপ-নেক ডিজাইনের ব্লাউজটিতে ভারী গোল্ড সিকুইন ও সূক্ষ্ম অলংকরণ শাড়ির নরম টোনের সঙ্গে তৈরি করেছে দৃষ্টিনন্দন কনট্রাস্ট।

ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনীগয়নায় রেখেছেন সরলতা। কেবল ঐতিহ্যবাহী সোনালি ঝুমকা ও একটি আংটি এই সীমিত সাজই তার স্টাইলকে করেছে আরও পরিশীলিত।

ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনীমেকআপে ছিল সফট গ্ল্যামের ছোঁয়া। স্মোকি আই, পিচ-নিউড লিপশেড এবং কপালে সাদা পাথরের টিপে ফুটে উঠেছে উৎসবের পরিমিত সৌন্দর্য।

ব্যাকলেস ব্লাউজে আবেদনময়ী মৌনীকোমর ছুঁয়ে থাকা খোলা চুলে হালকা ওয়েভ যোগ করে সম্পূর্ণ করেছেন এই লুক। সব মিলিয়ে শাড়ি, বোল্ড ব্লাউজ এবং মিনিমাল অ্যাকসেসরির সমন্বয়ে তৈরি এই সাজ উৎসবের দিনে অনায়াসেই হয়ে উঠতে পারে স্টাইল অনুপ্রেরণা।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow