ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে?

অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে স্বপ্ন ছিল হেক্সা জয়ের। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোতেই পা হড়কেছে ব্রাজিলের। নরওয়ের কাছে হেরে বিদায়ের পর ব্রাজিলের ফুটবলে ঘটে গেছে বড় পরিবর্তন। অবসরের ঘোষণা দিয়েছেন দলের সেরা তারকা নেইমার। কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, নতুনদের নিয়েই পরবর্তী বিশ্বকাপের দল গড়তে চান তিনি। ব্রাজিল জাতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের একটি সিরিজ খেলবে সেপ্টেম্বরে। বিশ্বকাপের পর এটিই হবে ব্রাজিলের প্রথম সিরিজ। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ, ভেন্যু অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে। দীর্ঘায়িত ফিফা আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বরের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। পরের ম্যাচও একই সময়ে। এদিকে ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ শেষ করেছে রানার্সআপ হিসেবে। এরপর তাদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। আর্জেন্টিনাও তাদের পরবর্তী ম্যাচ খেলবে সেপ্টেম্বরে। ২৬ সেপ্টেম্বর য

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে?

অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে স্বপ্ন ছিল হেক্সা জয়ের। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোতেই পা হড়কেছে ব্রাজিলের। নরওয়ের কাছে হেরে বিদায়ের পর ব্রাজিলের ফুটবলে ঘটে গেছে বড় পরিবর্তন।

অবসরের ঘোষণা দিয়েছেন দলের সেরা তারকা নেইমার। কোচ কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, নতুনদের নিয়েই পরবর্তী বিশ্বকাপের দল গড়তে চান তিনি।

ব্রাজিল জাতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের একটি সিরিজ খেলবে সেপ্টেম্বরে। বিশ্বকাপের পর এটিই হবে ব্রাজিলের প্রথম সিরিজ।

আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ, ভেন্যু অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে। দীর্ঘায়িত ফিফা আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫ সেপ্টেম্বরের ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। পরের ম্যাচও একই সময়ে।

এদিকে ফাইনালে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ শেষ করেছে রানার্সআপ হিসেবে। এরপর তাদের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে।

আর্জেন্টিনাও তাদের পরবর্তী ম্যাচ খেলবে সেপ্টেম্বরে। ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে লাতিন আমেরিকার দল মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

দলটির সেরা তারকা লিওনেল মেসি এখনও অবসর ঘোষণা করেননি। তবে ইঙ্গিত দিয়েছেন সরে যাওয়ার। শোনা যাচ্ছিল লিওনেল স্কালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জনও। সেক্ষেত্রে আর্জেন্টিনাও নতুন যুগে প্রবেশ করতে পারে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow