ব্রাজিলকে বিদায় করে দেওয়া সেই গোলরক্ষক যোগ দিলেন জার্মান ক্লাবে
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দুঃস্বপ্ন হয়ে ওঠা নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের ক্যারিয়ারে শুরু হলো নতুন অধ্যায়। স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যাওয়া নরওয়ের এই অভিজ্ঞ গোলরক্ষক আবারও যোগ দিয়েছেন জার্মান ক্লাব আরবি লাইপজিগে। সোমবার এক বিবৃতিতে নিল্যান্ডকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বুন্দেসলিগার ক্লাবটি। ৩৫ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে লাইপজিগ। এটি লাইপজিগে নিল্যান্ডের দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০২২-২৩ মৌসুমে ক্লাবটিতে খেলেছিলেন তিনি। তবে সেবার খুব বেশি সুযোগ পাননি। পিটার গুলাচসি দীর্ঘমেয়াদি চোটে পড়ার পরও প্রথম পছন্দ ছিলেন ইয়ানিস ব্লাসভিশ। ফলে পুরো মৌসুমে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল নিল্যান্ডের। তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। অভিজ্ঞ গোলরক্ষক পিটার গুলাচসি স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে যোগ দেওয়ায় শূন্য হওয়া এক নম্বর গোলরক্ষকের জায়গাই পূরণ করতে ফিরেছেন নিল্যান্ড। লাইপজিগে এবার তিনি পরবেন ক্লাবের মর্যাদাপূর্ণ ১ নম্বর জার্সি। বিশ্বকাপের অসাধারণ পারফরম্যান্সই মূলত নিল্যান্ডের এই প্রত্যাবর্তনের পথ আরও সহজ ক
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দুঃস্বপ্ন হয়ে ওঠা নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের ক্যারিয়ারে শুরু হলো নতুন অধ্যায়। স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যাওয়া নরওয়ের এই অভিজ্ঞ গোলরক্ষক আবারও যোগ দিয়েছেন জার্মান ক্লাব আরবি লাইপজিগে।
সোমবার এক বিবৃতিতে নিল্যান্ডকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বুন্দেসলিগার ক্লাবটি। ৩৫ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে লাইপজিগ।
এটি লাইপজিগে নিল্যান্ডের দ্বিতীয় অধ্যায়। এর আগে ২০২২-২৩ মৌসুমে ক্লাবটিতে খেলেছিলেন তিনি। তবে সেবার খুব বেশি সুযোগ পাননি। পিটার গুলাচসি দীর্ঘমেয়াদি চোটে পড়ার পরও প্রথম পছন্দ ছিলেন ইয়ানিস ব্লাসভিশ। ফলে পুরো মৌসুমে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল নিল্যান্ডের।
তবে এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। অভিজ্ঞ গোলরক্ষক পিটার গুলাচসি স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে যোগ দেওয়ায় শূন্য হওয়া এক নম্বর গোলরক্ষকের জায়গাই পূরণ করতে ফিরেছেন নিল্যান্ড। লাইপজিগে এবার তিনি পরবেন ক্লাবের মর্যাদাপূর্ণ ১ নম্বর জার্সি।
বিশ্বকাপের অসাধারণ পারফরম্যান্সই মূলত নিল্যান্ডের এই প্রত্যাবর্তনের পথ আরও সহজ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে নরওয়ের ইতিহাস গড়া অভিযানের অন্যতম প্রধান নায়ক ছিলেন তিনি।
বিশেষ করে শেষ ষোলোয় ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয়ে অসাধারণ সব সেভ করে ম্যাচের গতিপথ বদলে দেন নিল্যান্ড। কার্লো আনচেলত্তির শিষ্যদের একের পর এক আক্রমণ রুখে দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করার নেপথ্যের অন্যতম বড় কারিগর ছিলেন এই গোলরক্ষক।
শুধু ব্রাজিল ম্যাচই নয়, পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত ধারাবাহিকতা দেখান তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে একাধিক দৃষ্টিনন্দন সেভ করে নরওয়েকে ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযানে বড় ভূমিকা রাখেন। স্ক্যান্ডিনেভিয়ান দলটি প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে।
লাইপজিগে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে নিল্যান্ড বলেন, ‘আরবি লাইপজিগে ফেরার সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই ক্লাব এবং এখানকার মানুষের সঙ্গে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। বিশ্বকাপ আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে, বড় ম্যাচ খেলতে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি কতটা ভালোবাসি। সেই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়েই আমি আবার লাইপজিগে ফিরেছি।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক মার্সেল শ্যাফারও নতুন এই চুক্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার মতে, গুলাচসির বিদায়ের পর এমন একজন অভিজ্ঞ গোলরক্ষকই প্রয়োজন ছিল, যিনি মাঠে যেমন নির্ভরযোগ্য, ড্রেসিংরুমেও নেতৃত্ব দিতে পারবেন।
শ্যাফার বলেন, ‘অরইয়ানকে আমরা আগেও খুব কাছ থেকে দেখেছি। খেলোয়াড় এবং মানুষ- দুই দিক থেকেই সে অসাধারণ পেশাদার। দায়িত্ব নিতে কখনো পিছপা হয় না। পিটার গুলাচসির বিদায়ের পর এমন একজন ব্যক্তিত্বসম্পন্ন, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন গোলরক্ষককে দলে আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
বিশ্বকাপে ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে দেওয়া নিয়ল্যান্ড এখন নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। লাইপজিগের এক নম্বর গোলরক্ষক হিসেবে বুন্দেসলিগা ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিজের বিশ্বকাপের ফর্ম ধরে রাখাই হবে তার পরবর্তী লক্ষ্য।
আইএইচএস/
What's Your Reaction?