ব্রাজিলকে ভয় নয়, স্বপ্ন নিয়েই মাঠে নামবে নরওয়ে: ওডেগার্ড

বিশ্বকাপের শেষ ষোলোয় এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। শক্তিশালী প্রতিপক্ষকে সামনে পেয়েও ভয় পাচ্ছেন না অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তার বিশ্বাস, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। কঠিন লড়াই শেষে জয় তুলে নেওয়া দলটি এবার অপেক্ষা করছে ব্রাজিলের বিপক্ষে মহারণের জন্য। ম্যাচটি নিয়ে ওডেগার্ড বলেন, \'এটি অবশ্যই কঠিন একটি পরীক্ষা হবে। তবে ফুটবলে সবকিছুই সম্ভব। আমরা আমাদের স্বপ্ন ধরে রাখতে চাই, ম্যাচটি উপভোগ করতে চাই এবং নিজেদের সেরাটা দিতে চাই। দেখা যাক, এই স্বপ্ন আমাদের কত দূর নিয়ে যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং মুহূর্তটি উপভোগ করা।\' ব্রাজিলের শক্তি নিয়েও অকপট নরওয়ে অধিনায়ক। বিশেষ করে আর্সেনালে তার সতীর্থ গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেলির পাশাপাশি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিরও প্রশংসা করেছেন তিনি। ওদেগার্ড বলেন, \'তাদের দলে অনেক অসাধারণ ফুটবলার আছে। গ্যাব্রিয়েল ও মার্টিনেলিকে আমি খুব ভালোভাবে চিনি। তারা দুজনই বিশ্বমানের খেলোয়াড়।\' দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ইতোমধ্যেই

ব্রাজিলকে ভয় নয়, স্বপ্ন নিয়েই মাঠে নামবে নরওয়ে: ওডেগার্ড

বিশ্বকাপের শেষ ষোলোয় এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। শক্তিশালী প্রতিপক্ষকে সামনে পেয়েও ভয় পাচ্ছেন না অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তার বিশ্বাস, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।

আইভরি কোস্টকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়ে। কঠিন লড়াই শেষে জয় তুলে নেওয়া দলটি এবার অপেক্ষা করছে ব্রাজিলের বিপক্ষে মহারণের জন্য।

ম্যাচটি নিয়ে ওডেগার্ড বলেন, 'এটি অবশ্যই কঠিন একটি পরীক্ষা হবে। তবে ফুটবলে সবকিছুই সম্ভব। আমরা আমাদের স্বপ্ন ধরে রাখতে চাই, ম্যাচটি উপভোগ করতে চাই এবং নিজেদের সেরাটা দিতে চাই। দেখা যাক, এই স্বপ্ন আমাদের কত দূর নিয়ে যেতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং মুহূর্তটি উপভোগ করা।'

ব্রাজিলের শক্তি নিয়েও অকপট নরওয়ে অধিনায়ক। বিশেষ করে আর্সেনালে তার সতীর্থ গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস ও গ্যাব্রিয়েল মার্টিনেলির পাশাপাশি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিরও প্রশংসা করেছেন তিনি।

ওদেগার্ড বলেন, 'তাদের দলে অনেক অসাধারণ ফুটবলার আছে। গ্যাব্রিয়েল ও মার্টিনেলিকে আমি খুব ভালোভাবে চিনি। তারা দুজনই বিশ্বমানের খেলোয়াড়।'

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে ইতোমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এবার তাদের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ব্রাজিল। তবে ওদেগার্ডের বার্তা পরিষ্কার—সমীহ আছে, ভয় নয়; স্বপ্ন নিয়েই মাঠে নামবে নরওয়ে।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow