ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনার জের ধরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী।  সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সরাইল থানার ওসিসহ ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির এক লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম মিয়া নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়ে আহত হন। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আন

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় ফের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাতে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনার জের ধরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী।  সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত পর্যন্ত উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সরাইল থানার ওসিসহ ২৫ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির এক লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মো. খাদিম মিয়া নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, সোমবার বিকেলে নিহত খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল পড়ে আহত হন। সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, অতিরিক্ত পুলিশ চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে রোববার সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এখনও থানায় কেউ মামলার এজাহার নিয়ে আসেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow