ব্রিটিশ ঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান, কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির এ অনুমতির পর ঘাঁটিতে মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান অবতরণ করেছে। এমন পরিস্থিতিতে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৭ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান রকওয়েল বি-১ ল্যান্সার শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক মার্কিন অভিযানের অনুমতির পরে এটি ঘাঁটিতে পৌঁছেছে। এর আগে গত সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির এ অনুমতির পর ঘাঁটিতে মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান অবতরণ করেছে। এমন পরিস্থিতিতে ইরানে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (০৭ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান রকওয়েল বি-১ ল্যান্সার শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষামূলক মার্কিন অভিযানের অনুমতির পরে এটি ঘাঁটিতে পৌঁছেছে।
এর আগে গত সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।
তবে স্টারমার তার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে বলেন, সম্ভাব্য এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হতে পারত এবং এ নিয়ে পর্যাপ্ত ও কার্যকর পরিকল্পনা ছিল না বলেই তিনি প্রথমে অনুমতি দিতে দেরি করেছিলেন।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের ওপর হামলা চালাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলার কারণেই ইরান এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, আজই ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ভিডিও বার্তায় বলেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর হামলা চালানো হবে না। তবে সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ শুরু হলে জবাব দেওয়া হবে।
What's Your Reaction?