ব্র্যাকের কর্মসূচী পরিদর্শনে ফুলবাড়িয়ায় ব্যারিস্টার জাইমা রহমান
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের কর্মসূচী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশ গ্রহণ করেন তিনি। এ বৈঠকে এক প্রতিবন্ধিসহ ৫সদস্যের টিমের কথা শুনেন এবং ব্র্যাকের বিভিন্ন পরিকল্পনার কথাও শুনেন জাইমা রহমান। এসময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি এই কর্মসূচির আওতাভুক্ত জেলার ত্রিশাল ও ভালুকা উপজেলার পৃথক ভ্যেনু পরিদর্শন করার কথা জানাগেছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো ফুলবাড়িয়া উপজেলায় আকস্মিক এ আগমনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। এ দিন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক মো.আব্দুল করিম সরকার সৌজন্য সাক্ষাৎ করেন। জানাগেছে, ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ব্র্যাকের কর্মসূচী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামে অংশ গ্রহণ করেন তিনি। এ বৈঠকে এক প্রতিবন্ধিসহ ৫সদস্যের টিমের কথা শুনেন এবং ব্র্যাকের বিভিন্ন পরিকল্পনার কথাও শুনেন জাইমা রহমান।
এসময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মেয়ে ‘ব্র্যাক এন্টারপ্রাইজেস’-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ সহ ব্র্যাকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি এই কর্মসূচির আওতাভুক্ত জেলার ত্রিশাল ও ভালুকা উপজেলার পৃথক ভ্যেনু পরিদর্শন করার কথা জানাগেছে।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো ফুলবাড়িয়া উপজেলায় আকস্মিক এ আগমনে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। এ দিন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক মো.আব্দুল করিম সরকার সৌজন্য সাক্ষাৎ করেন।
জানাগেছে, ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের মাধ্যমে দেশের চরম দরিদ্র পরিবারগুলোকে বিশেষ করে নারীদের দুই বছরের একটি নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসার একটি সফল ও বিশ্ব স্বীকৃত ব্যবস্থা। যার মাধ্যমে সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও সঞ্চয়ের অভ্যাস তৈরির মাধ্যমে সুবিধাবঞ্চিতদের আত্মনির্ভরশীল করে গড়ে উঠা নারীদের জীবনের গল্প সরাসরি উপলব্ধি করার উদ্যোগ হাতে নিয়েছে।
What's Your Reaction?