বড়পুকুরিয়া কয়লাখনি মামলা : মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিলেন হাইকোর্ট

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে মামলার কার্যক্রম বাতিল চেয়ে মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে আবেদন করেন। ২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম এবং হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মৃত্যুবরণ করায় আরও কয়েকজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, ২০০৮ সালে রাজধানীর শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। মামলায় খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ আনা হয়।

বড়পুকুরিয়া কয়লাখনি মামলা : মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিলেন হাইকোর্ট

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ এপ্রিল) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে মামলার কার্যক্রম বাতিল চেয়ে মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে আবেদন করেন। ২০২৪ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম এবং হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এ মামলায় বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া মৃত্যুবরণ করায় আরও কয়েকজন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে রাজধানীর শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। মামলায় খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ আনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow