ভবানীপুরে ১৯৯৬ ভোটে এগিয়ে মমতা

চলতি বছরের বিধানসভা নির্বাচনে নজরকাড়া আসনটি হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভবানীপুর আসন। প্রথম রাউন্ডের গণনা শেষে ওই আসনে ১৯৯৬ ভোটে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জী। প্রথম রাউন্ড গণনা শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে এবার অনেকটাই টালমাটাল হয়ে পড়েছে তার মসনদ। পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ক্ষমতার পালাবদলের ডাক দিয়েছিল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি( বিজেপি)। ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে বেলেঘাটা কেন্দ্রে ৩০০ ভোটে পিছিয়ে রয়েছে কুনাল ঘোষ। পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী আরজি করে ধর্ষণের পর হত্যার শিকার শিক্ষানবিশ চিকিৎসকের মা রত্মা দেবনাথ ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডের গণনার শেষে রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা ৯৭৪ ভোটে পিছিয়ে আছেন। টিটিএন

ভবানীপুরে ১৯৯৬ ভোটে এগিয়ে মমতা

চলতি বছরের বিধানসভা নির্বাচনে নজরকাড়া আসনটি হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভবানীপুর আসন। প্রথম রাউন্ডের গণনা শেষে ওই আসনে ১৯৯৬ ভোটে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জী। প্রথম রাউন্ড গণনা শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন।

প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে এবার অনেকটাই টালমাটাল হয়ে পড়েছে তার মসনদ।

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ক্ষমতার পালাবদলের ডাক দিয়েছিল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি( বিজেপি)। ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে বেলেঘাটা কেন্দ্রে ৩০০ ভোটে পিছিয়ে রয়েছে কুনাল ঘোষ। পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী আরজি করে ধর্ষণের পর হত্যার শিকার শিক্ষানবিশ চিকিৎসকের মা রত্মা দেবনাথ ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ডের গণনার শেষে রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা ৯৭৪ ভোটে পিছিয়ে আছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow