ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। তিনি নিজেকে সংসদ সদস্যের সাবেক ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক বলে দাবি করেছেন। আবেদনে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া ওই আবেদনে ওবায়দুর রহমান অভিযোগ করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগর এলাকায় রোজ গার্ডেন টাওয়ার-২-এর একটি ফ্ল্যাটে তার ওপর হামলা চালানো হয়। আবেদন অনুযায়ী, আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করেন। হামলার সময় তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলেও উল্লেখ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং বর্তমানে প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন। আবেদনে ওবায়দুর রহমান বলেন, তিনি একসময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অ

ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। তিনি নিজেকে সংসদ সদস্যের সাবেক ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক বলে দাবি করেছেন।

আবেদনে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া ওই আবেদনে ওবায়দুর রহমান অভিযোগ করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবীর উত্তর কালশীর আলীনগর এলাকায় রোজ গার্ডেন টাওয়ার-২-এর একটি ফ্ল্যাটে তার ওপর হামলা চালানো হয়।

আবেদন অনুযায়ী, আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করেন। হামলার সময় তার মা ও ছোট বোন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলেও উল্লেখ করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন এবং বর্তমানে প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন।

আবেদনে ওবায়দুর রহমান বলেন, তিনি একসময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অভিযোগ, সংসদ সদস্যের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানার কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া আবেদনপত্রে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল এবং ব্যক্তিগত জীবনসংক্রান্ত আরও কয়েকটি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

তবে আবেদনপত্রে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো স্বাধীন প্রমাণ সংযুক্ত করা হয়নি। অভিযোগের বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বা তার প্রতিনিধির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আবেদনে ওবায়দুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এর আগে সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়—এমন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো প্রকাশের পর তিনি ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow