ভাজি নয়, বানিয়ে নিন করলার ভর্তা

তিতা স্বাদের কারণে অনেকেই করলা দেখলেই মুখ ফিরিয়ে নেন। অথচ এই সবজিটিই গরমে শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতেও বেশ উপকারী। প্রতিদিনের একঘেয়ে করলা ভাজির বদলে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায়, তাহলে স্বাদেও আসবে নতুনত্ব, খেতেও হবে মজাদার। তাই আজ থাকছে সহজ আর ঘরোয়া উপায়ে তৈরি করলার ভর্তার রেসিপি, যেখানে তিতা স্বাদটা হয়ে উঠবে লোভনীয়, আর ভাতের সঙ্গে জমবে দারুণ। উপকরণ করলা ২টি পেঁয়াজ কুচি ২টি কাঁচা ও শুকনা মরিচ স্বাদমতো রসুন ১টি লবণ স্বাদমতো সরিষার তেল পরিমাণমতো আরও পড়ুন: ভাতের মাড়েই লুকিয়ে আছে স্বাস্থ্যকর সমাধান একঘেয়েমি কাটাতে পাতে রাখুন নিরামিষ দই পটোল যেভাবে তৈরি করবেন প্রথমে করলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার করলার বীজ ফেলে তা কুচি করে কেটে নিন। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে তুলে রাখুন। এরপর সেই তেলে পেয়াজ ছাড়া বাকি সব উপকরণ কিছুক্ষণ ভেজে তুলে নিন। সবশেষে পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তাতে ভাজা উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিন। মাখানো হলে তাতে পরিমাণমতো সরিষার তেল দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু করলার ভর্তা। এবার পরিবেশন

ভাজি নয়, বানিয়ে নিন করলার ভর্তা

তিতা স্বাদের কারণে অনেকেই করলা দেখলেই মুখ ফিরিয়ে নেন। অথচ এই সবজিটিই গরমে শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতেও বেশ উপকারী।

প্রতিদিনের একঘেয়ে করলা ভাজির বদলে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায়, তাহলে স্বাদেও আসবে নতুনত্ব, খেতেও হবে মজাদার। তাই আজ থাকছে সহজ আর ঘরোয়া উপায়ে তৈরি করলার ভর্তার রেসিপি, যেখানে তিতা স্বাদটা হয়ে উঠবে লোভনীয়, আর ভাতের সঙ্গে জমবে দারুণ।

উপকরণ

  • করলা ২টি
  • পেঁয়াজ কুচি ২টি
  • কাঁচা ও শুকনা মরিচ স্বাদমতো
  • রসুন ১টি
  • লবণ স্বাদমতো
  • সরিষার তেল পরিমাণমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে করলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার করলার বীজ ফেলে তা কুচি করে কেটে নিন। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে তুলে রাখুন। এরপর সেই তেলে পেয়াজ ছাড়া বাকি সব উপকরণ কিছুক্ষণ ভেজে তুলে নিন।

সবশেষে পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তাতে ভাজা উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিন। মাখানো হলে তাতে পরিমাণমতো সরিষার তেল দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু করলার ভর্তা। এবার পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow