ভাটারায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারার সাঈদ নগরের মন্দির রোড এলাকার একটি বাসা থেকে শিমা আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) মুক্তাহারুল ইসলাম জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, শিমার তৃতীয় লিঙ্গের একজন বান্ধবী ছিল। ওই বান্ধবীর সঙ্গে যেখানে-সেখানে যেত সে। এই বিষয় নিয়ে শিমার মা তাকে বকা দিলে অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে মা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করে। এস আই বলেন, তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শীমা রংপুর জেলা মিঠাপুকুর থানার বেতগাড়া গ্রামের সাহেব আলির মেয়ে। সে ভাটারার সাঈদ নগর মন্দির রোড়ে থাকতো। কাজী আল আমিন/এমআইএইচএস

ভাটারায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ভাটারার সাঈদ নগরের মন্দির রোড এলাকার একটি বাসা থেকে শিমা আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) মুক্তাহারুল ইসলাম জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, শিমার তৃতীয় লিঙ্গের একজন বান্ধবী ছিল। ওই বান্ধবীর সঙ্গে যেখানে-সেখানে যেত সে। এই বিষয় নিয়ে শিমার মা তাকে বকা দিলে অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে মা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করে।

এস আই বলেন, তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শীমা রংপুর জেলা মিঠাপুকুর থানার বেতগাড়া গ্রামের সাহেব আলির মেয়ে। সে ভাটারার সাঈদ নগর মন্দির রোড়ে থাকতো।

কাজী আল আমিন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow