ভারত থেকে পাইপলাইনে এলো আরো ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই জ্বালানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড-এর পার্বতীপুর ডিপোতে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং নির্ধারিত সময়েই তা ডিপোতে পৌঁছে। তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়। সর্বশেষ চালানসহ এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।

ভারত থেকে পাইপলাইনে এলো আরো ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এই জ্বালানি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড-এর পার্বতীপুর ডিপোতে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পৌঁছেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং নির্ধারিত সময়েই তা ডিপোতে পৌঁছে।

তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়। সর্বশেষ চালানসহ এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow