ভারত সিরিজ নিয়ে সরকারের সহযোগিতা চাইল বিসিবি

আগস্টের শেষ দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশের সফরে আসার কথা ভারতের। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফর চূড়ান্ত না হওয়ায় বিষয়টি নিয়ে নেপথ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য সিরিজটি নিশ্চিত করতে এবার সরকারি পর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এ লক্ষ্যে বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে সম্ভাব্য ভারত সিরিজসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বোর্ড সূত্রে জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত সম্মতি না দেওয়ায় দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিসিবি। সফরটি সফলভাবে আয়োজনের জন্য কূটনৈতিক পর্যায়ের সমন্বয় প্রয়োজন বলেও মনে করছে বোর্ড। মূলত এই সিরিজটি ২০২৪ সালেই হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে দুই দফায় পিছিয়ে যায় সূচি। নতুন সূচি অনুযায়ী চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্

ভারত সিরিজ নিয়ে সরকারের সহযোগিতা চাইল বিসিবি

আগস্টের শেষ দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশের সফরে আসার কথা ভারতের। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সফর চূড়ান্ত না হওয়ায় বিষয়টি নিয়ে নেপথ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য সিরিজটি নিশ্চিত করতে এবার সরকারি পর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, এ লক্ষ্যে বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বোর্ডের সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে সম্ভাব্য ভারত সিরিজসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বোর্ড সূত্রে জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত সম্মতি না দেওয়ায় দুই দেশের সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিসিবি। সফরটি সফলভাবে আয়োজনের জন্য কূটনৈতিক পর্যায়ের সমন্বয় প্রয়োজন বলেও মনে করছে বোর্ড।

মূলত এই সিরিজটি ২০২৪ সালেই হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে দুই দফায় পিছিয়ে যায় সূচি। নতুন সূচি অনুযায়ী চলতি বছরের আগস্টের শেষ দিকে বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের।

এর আগে গত ২৯ জুলাই বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন। তবে একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, বিষয়টি শুধু ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে নির্ভর করছে না। তার ভাষায়, সফরটি বাস্তবায়নের ক্ষেত্রে এমন কিছু বিষয় রয়েছে, যেখানে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সব মিলিয়ে ভারত সিরিজ ঘিরে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তবে সফরটি নির্ধারিত সময়েই আয়োজন করতে বিসিবি যে এখন সরকারি পর্যায়ে সমন্বয় জোরদার করেছে, সেটিই স্পষ্ট হয়ে উঠছে সাম্প্রতিক উদ্যোগে।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow