ভারতীয় গ্যাংস্টার নীতিশ কৌশল যুক্তরাষ্ট্রে গ্রেফতার

ভারতীয় বংশোদ্ভূত গ্যাংস্টার নীতিশ কৌশলকে গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তিনি পাঞ্জাবভিত্তিক জগ্গু ভগবানপুরিয়া সংগঠিত অপরাধ চক্রের সদস্য এবং এফবিআইয়ের ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত ছিলেন। শুক্রবার (১৭ জুলাই) এফবিআই জানায়, ভারমন্ট অঙ্গরাজ্য থেকে নীতিশ কৌশলকে গ্রেফতার করা হয়েছে। তাকে অপহরণ, হামলা এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধচক্রের হয়ে সহিংস কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গ্রেফতারের মাত্র দুই দিন আগে এফবিআই তাকে ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করে। গত ২৫ জুন ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত তার বিরুদ্ধে সংগঠিত অপরাধ দমন আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ‘লালা’ নামে পরিচিত নীতিশ কৌশল ভগবানপুরিয়া অপরাধচক্রের হয়ে অপহরণ ও হামলাসহ বিভিন্ন সহিংস অপরাধে জড়িত ছিলেন। পাঞ্জাবে গড়ে ওঠা এই চক্রটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন এলাকায় সক্রিয়। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক পাচার, চাঁদাবাজি, অস্ত্র পাচার, অর্থপাচার এবং মানবপাচারের অভিযোগ রয়েছে। ভারতীয় বংশোদ্ভূত সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন হার্ড বল’-এর অংশ

ভারতীয় গ্যাংস্টার নীতিশ কৌশল যুক্তরাষ্ট্রে গ্রেফতার

ভারতীয় বংশোদ্ভূত গ্যাংস্টার নীতিশ কৌশলকে গ্রেফতার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তিনি পাঞ্জাবভিত্তিক জগ্গু ভগবানপুরিয়া সংগঠিত অপরাধ চক্রের সদস্য এবং এফবিআইয়ের ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত ছিলেন।

শুক্রবার (১৭ জুলাই) এফবিআই জানায়, ভারমন্ট অঙ্গরাজ্য থেকে নীতিশ কৌশলকে গ্রেফতার করা হয়েছে। তাকে অপহরণ, হামলা এবং আন্তর্জাতিক সংগঠিত অপরাধচক্রের হয়ে সহিংস কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

গ্রেফতারের মাত্র দুই দিন আগে এফবিআই তাকে ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করে। গত ২৫ জুন ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত তার বিরুদ্ধে সংগঠিত অপরাধ দমন আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ‘লালা’ নামে পরিচিত নীতিশ কৌশল ভগবানপুরিয়া অপরাধচক্রের হয়ে অপহরণ ও হামলাসহ বিভিন্ন সহিংস অপরাধে জড়িত ছিলেন। পাঞ্জাবে গড়ে ওঠা এই চক্রটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন এলাকায় সক্রিয়। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক পাচার, চাঁদাবাজি, অস্ত্র পাচার, অর্থপাচার এবং মানবপাচারের অভিযোগ রয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত সংগঠিত অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন হার্ড বল’-এর অংশ হিসেবে নীতিশ কৌশলকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এফবিআই।

এদিকে, লরেন্স বিষ্ণোই অপরাধচক্রের অন্যতম নেতা সতিন্দরজিৎ সিং ব্রার ওরফে গোল্ডি ব্রারকেও এফবিআইয়ের ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ক্যালিফোর্নিয়ায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক পাচারসহ বিভিন্ন সহিংস অপরাধ পরিচালনার অভিযোগ রয়েছে।

এফবিআই জানিয়েছে, গোল্ডি ব্রারকে গ্রেফতারে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে দায়ের করা তিনটি পৃথক অভিযোগপত্রে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, জগ্গু ভগবানপুরিয়া, রোহিত গোদারা, রবিন্দর সিং ধান্দাসহ মোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow