ভারতে বিয়ের কার্ড পৌঁছাতে গিয়ে আটক বাংলাদেশি

ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হন দিনাজপুরের এক বাংলাদেশি নাগরিক। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা হয়। শনিবার (১৬ মে) বিকেলে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।  আটক ব্যক্তি আতাউস সামাদ আতু (৪৪)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়ি পুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আতাউস সামাদ। সেখানে থাকা বোনের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতেই তিনি ভারতে যান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আত্মীয়ের বাড়ি থেকে আটক করে। ঘটনার পর বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। শনিবার বিকেলে সীমান্ত এলাকায় দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা তাকে হিলি থানায় নিয়ে যায়। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্র

ভারতে বিয়ের কার্ড পৌঁছাতে গিয়ে আটক বাংলাদেশি

ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হন দিনাজপুরের এক বাংলাদেশি নাগরিক। পরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা হয়।

শনিবার (১৬ মে) বিকেলে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। 

আটক ব্যক্তি আতাউস সামাদ আতু (৪৪)। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়ি পুকুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন আতাউস সামাদ। সেখানে থাকা বোনের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতেই তিনি ভারতে যান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আত্মীয়ের বাড়ি থেকে আটক করে।

ঘটনার পর বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। শনিবার বিকেলে সীমান্ত এলাকায় দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে বিজিবি সদস্যরা তাকে হিলি থানায় নিয়ে যায়। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আতাউস সামাদকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow