ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ভারত এখন ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি শুরু করবে।
রোববার (০১ ফেব্রুয়ারি) আলজজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত আসছে, আর তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে। আমরা ইতোমধ্যেই এই চুক্তির প্রাথমিক পর্যায়ে পৌঁছেছি।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত দীর্ঘদিন ধরেই ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করছে না। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার তেলের দাম কমে গেলে ভারত সেখান থেকে বড় আকারে তেল কিনতে শুরু করে।
ট্রাম্প প্রশাসন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। গত আগস্টে মস্কোকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে বাধ্য করার অংশ হিসেবে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। তবে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ভারতের রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্য
ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ভারত এখন ইরানের পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি শুরু করবে।
রোববার (০১ ফেব্রুয়ারি) আলজজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত আসছে, আর তারা ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে। আমরা ইতোমধ্যেই এই চুক্তির প্রাথমিক পর্যায়ে পৌঁছেছি।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভারত দীর্ঘদিন ধরেই ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করছে না। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার তেলের দাম কমে গেলে ভারত সেখান থেকে বড় আকারে তেল কিনতে শুরু করে।
ট্রাম্প প্রশাসন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের ওপর চাপ সৃষ্টি করে আসছিল। গত আগস্টে মস্কোকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে বাধ্য করার অংশ হিসেবে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। তবে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ভারতের রুশ তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হতে পারে।
এরই মধ্যে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে চলতি বছরের মার্চে ট্রাম্প ভেনেজুয়েলার তেল কেনা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। গত বছর ভারতকেও একই ধরনের শুল্ক আরোপের হুমকি দেন।
আলজাজিরা জানিয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার তেল খাতের ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। মার্কিন কোম্পানিগুলো সে দেশের তেল সহজে বিক্রি করতে পারে এজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, এই পদক্ষেপ ভেনেজুয়েলা থেকে বিদ্যমান তেল সরবরাহ প্রবাহে সহায়তা করবে এবং শিগগিরই নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আরও ঘোষণা আসতে পারে।