ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজ্যের মার্কাপুরম জেলায় লরির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কায় আগুন ধরে যায়। যাত্রীদের অনেকেই নামার সুযোগ না পাওয়ায় বাসের ভিতরে আটকে আগুনে পুড়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টা নাগাদ তেলঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে যাচ্ছিল বাসটি। মার্কাপুরমের কাছে একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরমুহূর্তেই বাসে আগুন লেগে যায়। যাত্রীরা ভিতরে আটকে পড়েন। অনেকে বাসের জানলার কাচ ভেঙে বেরিয়ে আসতে পারলেও সেই মুহূর্তে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভিতরেই ঝলসে মৃত্যু হয় অনেকের। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। জেলা প্রশাসনকে পুরো পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে বল

ভারতের যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় নিহত ১৪, আহত ২৩

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজ্যের মার্কাপুরম জেলায় লরির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কায় আগুন ধরে যায়। যাত্রীদের অনেকেই নামার সুযোগ না পাওয়ায় বাসের ভিতরে আটকে আগুনে পুড়ে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টা নাগাদ তেলঙ্গানার নির্মল থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে যাচ্ছিল বাসটি। মার্কাপুরমের কাছে একটি লরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরমুহূর্তেই বাসে আগুন লেগে যায়। যাত্রীরা ভিতরে আটকে পড়েন।

অনেকে বাসের জানলার কাচ ভেঙে বেরিয়ে আসতে পারলেও সেই মুহূর্তে সকলকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাসের আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভিতরেই ঝলসে মৃত্যু হয় অনেকের।

এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। জেলা প্রশাসনকে পুরো পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে বলেও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে এই অন্ধ্রপ্রদেশেই যাত্রিবাহী বাসে আগুন ধরে ২০ জনের মৃত্যু হয়েছিল। বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। তাতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গিয়েছিল।

সূত্র: দ্য স্টেটসম্যান

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow