ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই ড্রয়ের ফলে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষদিকে কর্নার থেকে বল উড়িয়ে দেন রোনান সুলিভান। সেই বল পেছন দিক থেকে দৌড়ে এসে নিখুঁত হেডে জালে জড়িয়ে দেন সুপার সাব আবদুল রিয়াদ ফাহিম। তার এই গোলে সমতায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধের বাঁশি বাজার আগ মুহূর্তে পাওয়া এই গোল দলকে নতুন আত্মবিশ্বাস এনে দেয়। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ করে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এমআরএম

ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই ড্রয়ের ফলে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষদিকে কর্নার থেকে বল উড়িয়ে দেন রোনান সুলিভান। সেই বল পেছন দিক থেকে দৌড়ে এসে নিখুঁত হেডে জালে জড়িয়ে দেন সুপার সাব আবদুল রিয়াদ ফাহিম। তার এই গোলে সমতায় ফিরে বিরতিতে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের বাঁশি বাজার আগ মুহূর্তে পাওয়া এই গোল দলকে নতুন আত্মবিশ্বাস এনে দেয়। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ করে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow