ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চুয়াডাঙ্গা বিজিবি

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকার ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবির সদস্যরা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনমজুর, নিম্ন আয় ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির মানবিক দায়িত্ব বলে তিনি জানান। হুসাইন মালিক/এফএ/এএসএম

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে চুয়াডাঙ্গা বিজিবি

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী এলাকার ৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বিজিবির সদস্যরা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দিনমজুর, নিম্ন আয় ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও বিজিবির মানবিক দায়িত্ব বলে তিনি জানান।

হুসাইন মালিক/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow